জাকির হোসেন লিটন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

সংসদীয় কমিটিতে সাবেক ১৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

বাদ পড়লেন তোফায়েল মেনন, আজম
সংসদীয় কমিটিতে সাবেক ১৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন সদ্য সাবেক ১৩ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অন্যদিকে কমিটি থেকে বাদ পড়েছেন ৯ সভাপতি। সংসদের প্রথম অধিবেশনের পাঁচ কার্যদিবসে ৫০টি কমিটির সব গঠন করা হয়েছে। গতকাল ১২টি, মঙ্গলবার ১০টি, সোমবার ১৬টি এবং রোববার ১২টি কমিটি করা হয়।

এসবের ১৩টিতে সভাপতির পদ পেয়েছেন সদ্য সাবেক ১৩ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গত মেয়াদে মন্ত্রিসভায় থাকলেও এবার এতে তারা ঠাঁই পাননি। এর মধ্যে ১৫ মন্ত্রী, ১৩ প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ কে আব্দুল মোমেন। গত মেয়াদে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এবার মন্ত্রিসভা থেকে তিনি বাদ পড়েন। ভূমি মন্ত্রণালয়ের কমিটির সভাপতি হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী। গত মন্ত্রিসভায় তিনি ছিলেন এ মন্ত্রণালয়ের মন্ত্রী। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কমিটির সভাপতি হয়েছেন বীর বাহাদুর উশৈ সিং। গত মন্ত্রিসভায় তিনি এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কমিটির সভাপতি হয়েছেন গত মেয়াদে এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন গত মেয়াদের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এর আগে মঙ্গলবার আ হ ম মুস্তফা কামালকে অর্থ, এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের কমিটির সভাপতি করা হয়। তারা গত মেয়াদে মন্ত্রী ছিলেন। গত মেয়াদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কমিটির সভাপতি। সোমবার টিপু মুনশিকে বাণিজ্য, আব্দুর রাজ্জাককে কৃষি, শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং জাহিদ আহসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি করা হয়। গত মেয়াদে তারা চারজন ওই চার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগের দিন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কমিটির সভাপতি করা হয় ওই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

কমিটির সভাপতির পদ থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন মীর্জা আজম, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মকবুল হোসেন, রাশেদ খান মেনন, রওশন আরা মান্নান, মুজিবুল হক চুন্নু, তোফায়েল আহমেদ, ওয়াসিকা আয়েশা খান ও আনিসুল ইসলাম মাহমুদ। এর মধ্যে মুজিবুল হক চুন্নু বিরোধীদলীয় চিফ হুইপ ও আনিসুল ইসলাম মাহমুদ হুইপ।

এ ছাড়া বাকি বাদ পড়াদের মধ্যে অনেকে মনোনয়ন ও এমপি হতে পারেননি। ৩০ জানুয়ারি থেকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। গতকাল পর্যন্ত মোট কার্যদিবস ছিল পাঁচটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X