কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৩:০২ এএম
প্রিন্ট সংস্করণ

দেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে সরকার

মির্জা আব্বাস
দেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে সরকার

দুর্নীতি-লুটপাট করে সরকার দেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ‘গণদোয়া’ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম শুনলেই অনেকের গাত্রদাহ হয়। কারণ যে কাজটা তাদের (আওয়ামী লীগ) করার কথা ছিল, ওই কাজ তিনি করেছেন। তার সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস মাত্র সাড়ে তিন বছর। এই অল্প সময়ে তিনি তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে; সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এ সরকার।

মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের মননে-মগজে টিকে আছে, টিকে থাকবে। একমাত্র বিএনপির হাতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ। এ সময় ফের জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করেন তিনি।

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ গণদোয়া অনুষ্ঠান হয়। ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X