ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

সেমিতে বিদায় বাংলাদেশের

সেমিতে বিদায় বাংলাদেশের

সাইফ হাসানকে সাজঘরে ফেরানোর পর থেকে স্লেজিং শুরু করেন ভারতীয় খেলোয়াড়রা। ইমার্জিং এশিয়া কাপের ম্যাচকেও কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল কোনো টেস্টের চতুর্থ ইনিংসের খেলা। সৌম্য সরকারকে ফেরানোর পর তো স্লেজিংয়ের মাত্রা আরও বেড়ে যায়। ভারতীয়দের সে স্লেজিংয়ের চাপ নিতে পারেননি বাংলাদেশ ব্যাটাররা। নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন সৌম্য, শেখ মেহেদীরা। ৫১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তারা। পরপর দুই আসরের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করেছে সাইফ হাসানের দল। গতকাল শ্রীলঙ্কার কলম্বোতে দিনের দ্বিতীয় সেমি জিতে ফাইনালে উঠেছে ভারত। আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবেন তারা। সেমিতে হেরে আজই ঢাকার উদ্দেশে রওনা দেবেন সৌম্য, সাইফরা। অথচ ফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। শুরুতে ভারতকে ২১০ রানে আটকে দেওয়া সে সম্ভাবনা আরও বেশি উঁকি দেয়। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও তানজিদ হাসান তামিমের জুটিতে স্কোর বোর্ডে ৭০ রান যোগ হয়। প্রথম পাওয়ার প্লেতেই ৬০ রান তোলেন তারা। নাঈম (৩৮) ও তামিম (৫১) করে সাজঘরে ফেরার পর বাংলাদেশ দলের ছবি বদলে যায়। ৩৪ রান যোগ করতেই নেই জাকির

হাসান, অধিনায়ক সাইফ, সৌম্য ও আকবর আলী। দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। মাঠে তখন তাদের স্লেজিংই চোখে পড়ার মতো ছিল। বারবার বাংলাদেশ ব্যাটারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে ফিল্ড আম্পায়ার এসে তা সমাধান করে যান। সপ্তম উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ২০ রানের জুটি হয় মেহেদীর। এ জুটি ভাঙলে একে একে সবাই ফেরেন সাজঘরে। ৬ রানের ব্যবধানে ফেরেন ৪ ব্যাটার। বড় হারে টুর্নামেন্ট শেষ হয় সাইফ-সৌম্যদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X