ফয়সল আবদুল্লাহ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

প্লাস্টিক থেকে সাবান

প্লাস্টিক থেকে সাবান

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক গবেষণা সংস্থার রসায়ন বিভাগের অধ্যাপক গ্রেগ লিউ এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন, যার মাধ্যমে পলিথিন থেকে বের করে আনা যাবে সাবান তৈরির উপাদান। তার এ গবেষণার বৃত্তান্ত সম্প্রতি প্রকাশ হয়েছে ন্যাচার জার্নালে।

পলিথিন ও সাবানের বাহ্যিক মিল না থাকলেও আণবিক বন্ধনে এ দুটির মিল অনেক। পলি-ইথিলিনের রাসায়নিক কাঠামো অনেকটাই সাবানের ফ্যাটি অ্যাসিডের মতো—দুটোই কার্বন অণুর বড় একটা চেইন। তবে পার্থক্য হলো, ফ্যাটি অ্যাসিডের এ চেইনের শেষপ্রান্তে থাকে একগুচ্ছ বাড়তি পরমাণু। গবেষক গ্রেগ লিউ জানালেন, কোনোভাবে এ বড় চেইনকে অনেক ছোট চেইনে এমনভাবে ভাগ করতে হবে, যাতে প্রক্রিয়াটা সাশ্রয়ী ও উপকারী হয়। আবার এত ছোটও করা যাবে না যাতে করে পলিমার থেকে গ্যাসীয় বস্তুকণা তৈরি হয়ে যায়।

গ্রেগ লিউ তার গবেষণার অনুপ্রেরণা পেয়েছেন চিমনির ধোঁয়া দেখে। কাঠের ওই ধোঁয়া মূলত পলিভার থেকে ভেঙে তৈরি হওয়া সেলুলোজ। আর এ প্রক্রিয়ায় পলিমারকে ছোট ছোট চেইনে আগে ভাঙতে হয়। তারপর সেটা গ্যাস হয়ে যায়।

গ্রেগ বললেন, ‘এখন আমরা যদি একইভাবে সিনথেটিক পলি-ইথিলিনকে ভাঙতে থাকি এবং গ্যাসে পরিণত হওয়ার আগেই প্রক্রিয়াটা থামাতে পারি, তখন আমরা ছোট চেইনবিশিষ্ট পলি-ইথিলিন মলিকিউল পাব।’

এমন ভাবনার পরই নিজের আরও দুই পিএইচডি শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে গ্রেগ তৈরি করেন ওভেনের মতো একটি রিয়েকটর। যাতে পলিইথিলিনকে টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট থার্মোলাইসিস প্রক্রিয়ায় উত্তপ্ত করা যাবে। এ প্রক্রিয়ায় ওভেনের নিচের দিকে থাকবে একটি চেম্বার। ওটা এমন তাপ তৈরি করবে যাতে পলিমারটা ভেঙে যায়। আবার ওপরের অংশে থাকবে শীতল চেম্বার। সেটা এমনভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে যাতে পলিমার একটি নির্দিষ্ট সীমার পর আর ভাঙবে না। এ প্রক্রিয়ায় পলিমারকে উত্তপ্ত করে গ্রেগ লিউ ও তার দল পেয়েছেন শর্ট-চেইন পলিইথিলিন। যা কি না অনেকটা মোমজাতীয় একটি পদার্থ। এ উপাদানটিকে স্যাপোনিফিকেশন নামের আরেকটি প্রক্রিয়ার ভেতর নিয়ে গেলেই তৈরি হবে ফ্যাটি অ্যাসিড।

গ্রেগ লিউর মতে, এখানে বড় বিষয়টা হলো এ প্রক্রিয়ায় নামিদামি কোনো প্রভাবক বা জটিল কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়নি। যার ফলে এ গবেষণা প্লাস্টিক আপসাইক্লিং নিয়ে চলমান গবেষণাকে করবে আরও বাজারবান্ধব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১০

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১১

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১২

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৩

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৪

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৫

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৬

ইসলামে পিতার সম্মান

১৭

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৮

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৯

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

২০
X