নিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৬:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

থ্রেডসকে টুইটারের থ্রেট

থ্রেডসকে টুইটারের থ্রেট

‘থ্রেডস’ নামের নতুন অ্যাপ এনেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে থ্রেডসকে পরিচিত করছে মার্ক জুকারবার্গের মেটা। তবে থ্রেডসকে টুইটারের ‘নকল’ দাবি করছেন টুইটারের প্রধান ইলন মাস্ক। মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রতিষ্ঠানটিকে চিঠিও দিয়েছে টুইটার।

থ্রেডস চালু হওয়ার সাত ঘণ্টাতেই ৩ কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে। এরই মধ্যে অনেকে থ্রেডসের ‘নিউজফিড’ এবং ‘রিপোস্টিং’ ফিচারের সঙ্গে টুইটারের সাদৃশ্য দেখছেন। ইলন মাক্সের অভিযোগ, টুইটারের সাবেক কিছু প্রোগ্রামারকে নিয়োগ দিয়ে টুইটারের কোড ব্যবহার করেই থ্রেডস তৈরি করেছে মেটা।

টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে যে আইনি নোটিশ দিয়েছেন তাতে বলা হয়, মেটা সুসংগঠিতভাবে, জ্ঞাতসারে এবং অবৈধভাবে টুইটারের বাণিজ্যিক গোপন বিষয় এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ব্যবহার করে থ্রেডস গড়ে তুলেছে। এ জন্য তারা টুইটারের কয়েক ডজন সাবেক কর্মীকে নিয়োগ করেছে।

চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানতে টুইটার এবং মেটা উভয়ের সঙ্গে যোগাযোগ করে বিবিসি। বিসিসিকে ইলন মাস্ক বলেন, প্রতিযোগিতা মানা যায়, তবে প্রতারণা নয়। অন্যদিকে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, থ্রেডসের প্রকৌশল দলে থাকা কেউই টুইটারের সাবেক কর্মী নন। শাওন সোলায়মান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X