হালিম উল্লাহ শাকিল
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৫১ এএম
প্রিন্ট সংস্করণ
বিনিয়োগ সংস্থা একীভূতকরণ

বিসিককে অন্তর্ভুক্ত করাই হবে স্মার্ট শিল্পনীতি

বিসিককে অন্তর্ভুক্ত করাই হবে স্মার্ট শিল্পনীতি

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ ও শিল্প উন্নয়ন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে ছয়টি সরকারি সংস্থাকে একীভূত করে একটি নতুন জাতীয় কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে। লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত, দক্ষ ও ডিজিটাল সেবা কাঠামো প্রতিষ্ঠা। তবে প্রস্তাবিত কাঠামো থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) বাদ দেওয়ার সম্ভাবনা উদ্বেগজনক। বিসিককে অন্তর্ভুক্ত না করলে এ উদ্যোগের মূল লক্ষ্য—গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন পূর্ণতা পাবে না।

একীভূত হতে যাওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে BIDA, BEZA, BEPZA, PPPA, BHTPA এবং বিসিক। এদের একত্রে ‘জাতীয় শিল্প ও বিনিয়োগ কর্তৃপক্ষ’ (NIDA) হিসেবে গঠন করা হলে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি উদ্যোক্তা পর্যায়ে সেবাপ্রাপ্তি সহজ, স্বচ্ছ ও ডিজিটাল হবে।

বিসিককে অন্তর্ভুক্ত করলে এক প্ল্যাটফর্ম থেকে প্রশিক্ষণ, প্লট বরাদ্দ, লাইসেন্স, ট্রেড অনুমোদন, ইউটিলিটি সংযোগ, ঋণ সংযোগসহ বিভিন্ন সেবা পাওয়া সম্ভব হবে। আলাদা দপ্তরে ছুটোছুটি বা আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কমে যাবে। বিশেষ করে নারী উদ্যোক্তা, গ্রামীণ ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা, যারা বিসিকের সেবা ও অভিজ্ঞতার ওপর নির্ভরশীল, তারা আরও সহজে রাষ্ট্রীয় সুবিধার আওতায় আসবে।

একীভূত কাঠামো চালু হলে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, ডাটা শেয়ারিং, নীতি বাস্তবায়ন এবং পরিকল্পনায় বাস্তবতা আসবে। এতে বিনিয়োগ বাড়বে, শিল্প বিকেন্দ্রীকরণ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানি সক্ষমতা বাড়বে। SME খাত দেশের জিডিপির প্রায় এক-চতুর্থাংশ অবদান রাখে, এ খাত আরও শক্তিশালী হবে।

নীতিগত প্রস্তাবনা: বিসিককে একীভূত কাঠামোতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে; নতুন গঠিত কর্তৃপক্ষে বিসিককে ‘SME ও গ্রাসরুট শিল্প উন্নয়ন’ শাখা হিসেবে সংযুক্ত করা; বিসিক প্রদত্ত One Stop Service (OSS) সেবাকে বিড়া বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার সঙ্গে অন্তর্ভুক্ত করে পূর্ণ ডিজিটালাইজেশন নিশ্চিত করা; আইনি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বিসিককে যুগোপযোগী ও উদ্যোক্তাবান্ধব করার পাশাপাশি জেলা পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ দেওয়া। যেখানে বড় শিল্প এগিয়ে যায়, সেখানেই ক্ষুদ্ররা পড়ে থাকে—এ বৈষম্য দূর করতে হলে বিসিককে বাদ দেওয়া নয় বরং সম্পৃক্ত করাটাই হবে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

লেখক: শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী বেগমগঞ্জ, নোয়াখালী (সাবেক ব্যাংকার)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১০

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১১

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১২

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৩

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৪

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৫

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৬

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৭

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৮

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৯

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

২০
X