সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

দরজা ভেঙে ছেলে দেখলেন মুক্তিযোদ্ধা বাবার নিথর দেহ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে একটি ভাড়া বাসা থেকে শেখ ফারুকুজ্জামান (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাপাড়া এলাকার একটি ভাড়া বাসার রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শেখ ফারুকুজ্জামান টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়ার বাসিন্দা। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার পর তিনি দীর্ঘদিন ঢাকায় ব্যবসা করতেন। রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় তার নিজস্ব বাসাবাড়ি রয়েছে। এক ছেলে ও এক মেয়ে রয়েছে—দুজনই এখন স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সে তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। এর পর থেকেই একাকিত্বে ভুগছিলেন তিনি। বৃদ্ধ বয়সে পুনরায় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে সন্তানদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে দুই মাস আগে তিনি কাউকে কিছু না জানিয়ে ঢাকার সব সম্পত্তি সন্তানদের নামে লিখে দিয়ে সখীপুরে চলে আসেন। এখানে এসে ময়থাপাড়া এলাকায় একটি বাসায় একা বসবাস শুরু করেন। একাই রান্না করতেন, খেতেন। তার হার্টে চারটি রিং বসানো ছিল।

তার ছোট বোন, যিনি পেশায় একজন চিকিৎসক, প্রতিদিন ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতেন। দুদিন ধরে ভাইয়ের ফোন না পেয়ে উদ্বিগ্ন হয়ে তিনি বিষয়টি ফারুকুজ্জামানের ছেলেকে জানান। পরে ছেলে শেখ দুর্জয় জামান শনিবার সখীপুরে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রান্নাঘরে বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়।

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ছেলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X