কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে গায়ে আগুন, সেই ছাত্রীর মৃত্যু

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি

কলেজের বিভাগীয় প্রধান ছাত্রীকে বারবার অনৈতিক সম্পর্ক স্থাপনে প্রস্তাব দিচ্ছিলেন। ছাত্রী রাজি না হওয়ায় ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। এরপর কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও সুরাহা মিলেনি। শিক্ষকের জোরাজুরি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলে। শেষমেশ প্রতিবাদী সেই ছাত্রী নিজ শরীরে আগুন ধরিয়ে দেন। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও অবশেষে তার জীবনপ্রদীপ নিভে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (১৪ জুলাই) রাতে ২২ বছর বয়সী ওই ছাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে শনিবার তিনি শরীরে আগুন দেন।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, ভুবনেশ্বরে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, বার্নস আইসিইউতে পর্যাপ্ত পুনরুত্থান এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিসহ সম্ভাব্য সব সহায়ক ব্যবস্থাপনা সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা যায়নি। ১৪ জুলাই রাত ১১টা ৪৬ মিনিটে তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়।

আগুনে ছাত্রীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তাকে বাঁচাতে গিয়ে এক সহপাঠীও ৭০ শতাংশ পুড়ে আহত হন।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোরের ফকির মোহন কলেজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার শিক্ষকের শাস্তির দাবিতে এবং উত্তক্তের প্রতিবাদে ওই ছাত্রীসহ আরও কয়েকজন শিক্ষার্থী কলেজের গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালীন ওই ছাত্রী হঠাৎ অধ্যক্ষের কার্যালয়ের কাছাকাছি গিয়ে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ভিডিওতে সে চিত্র ধরা পড়ে। মুহূর্তে সেটি ভাইরাল হয়।

গত ১ জুলাই কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ছাত্রী। অভিযোগে তিনি বলেন, বিভাগের প্রধান সমীর কুমার সাহু তাকে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ প্রয়োগ এবং হুমকি দিয়ে আসছেন। কমিটি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো ছাত্রীর ওপর শিক্ষক মানসিক অত্যাচার বাড়ান।

বালাসোরের পুলিশ সুপার রাজ প্রসাদ বলেন, শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রমাণ সংগ্রহে একাধিক দল কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X