মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:৫৬ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

শিক্ষক মো. আব্দুল হান্নান আকন্দ। ছবি : সংগৃহীত
শিক্ষক মো. আব্দুল হান্নান আকন্দ। ছবি : সংগৃহীত

সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জনমনে প্রশ্ন উঠছে, একজন শিক্ষক কীভাবে সরাসরি রাজনীতিতে যুক্ত হন।

গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় মুখ্যসচিব (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত মোহনগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে রফিকুল ইসলাম শুভকে প্রধান সমন্বয়কারী এবং মো. আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। কমিটিতে মোট ১৭ জনের নাম রয়েছে।

এনসিপিতে পদ পাওয়া মো. আব্দুল হান্নান আকন্দ উপজেলার ৬নং ইউনিয়নের ছয়াশি আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর ২৫(১) ধারায় স্পষ্টভাবে বলা আছে, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই ধারার ২৫(৩) উপধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী নির্বাচন উপলক্ষে কোনো ধরনের প্রচারণায়ও অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে এনসিপির মোহনগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন, ‘সরকারি কোনো কর্মচারীর কমিটিতে থাকা ঠিক না। তবে আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ নামে একজন আছেন। তিনি সরকারি চাকরি করেন কি না, তা আমি নিশ্চিত না। আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলুন।’

এ বিষয়ে জানতে চাইলে স্কুলশিক্ষক আব্দুল হান্নান আকন্দ দাবি করেন, ‘এটা মূল কমিটি নয়। উপকমিটিতে সরকারি যে কোনো কর্মচারী থাকতে পারে। এখানে কোনো সমস্যা নেই।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন আকন্দ বলেন, ‘সরকারি বিদ্যালয়ের কোনো শিক্ষকই রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১০

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১১

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১২

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৩

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৪

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৫

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৬

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৭

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৮

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৯

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

২০
X