কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:১০ এএম
প্রিন্ট সংস্করণ

হালদার দুঃখ

ড. বিভূতি ভূষণ মিত্র
হালদার দুঃখ

হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এটি খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় পড়েছে। এর দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার ও প্রস্থ ১৩৪ মিটার। এ নদীটি দেখতে সর্পিলাকার। হালদা দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। এ নদীতে জোয়ার-ভাটা ঘটে। মিঠা পানির মাছেরা এই নদীতে ডিম ছাড়ে। হালদা পৃথিবীর একমাত্র জোয়ার-ভাটার নদী, যেখানে কার্প জাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, কালবাউশ ডিম পাড়ে। সেই ডিম সংগ্রহ করা হয়। পৃথিবীর আর কোথাও এমন নদী নেই যেখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়। এটি একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র যেখানে রুই বা কার্প জাতীয় মাছ ডিম পাড়ে আর তা সংগ্রহ করে জেলেরা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

চট্টগ্রামের একমাত্র সুপেয় পানির উৎসও এই হালদা নদী। এখান থেকে প্রতিদিন চট্টগ্রাম ওয়াসা ১৮ কোটি লিটার পানি সংগ্রহ করে, যা ৬০ থেকে ৭০ লাখ মানুষের জীবন বাঁচায়। অথচ এই নদীকে সইতে হচ্ছে কত অত্যাচার। এর বুকে এর আগে রাবার ড্যাম বসানো হয়েছে। নদীরপাড়ে গড়ে উঠেছে শিল্পকারখানা। সেখানকার বর্জ্য এসে পড়ছে নদীতে। হাঁস-মুরগির খামার করা হচ্ছে। এমনকি তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যও পড়ছে এখানে। হালদা নদীতে শুধু অবৈধভাবে মাছই ধরা হয় না, কারেন্ট জাল ও বিষ ব্যবহার করেও ক্ষান্ত নন তারা; প্রতিনিয়ত ঘর-গৃহস্থালি, নদীসংলগ্ন অনেক কলকারখানার বর্জ্য এসে যোগ হয় এখানে। অবৈধ বালু উত্তোলন তো আছেই।

হালদা নদীতে এপ্রিল, মে ও জুন—এই তিন মাসে যে কোনো এক সময় মা মাছেরা ডিম ছাড়ে। হালদায় রুই, কাতলা, মৃগেল ইত্যাদি ভারতীয় অঞ্চলের কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হওয়ায় হাজার হাজার জেলে এখান থেকে ডিম ও পোনা সংগ্রহ করেন। সেগুলো পরে তারা বিক্রি করেন। এই পোনা থেকে আমরা বড় বড় রুই, কাতলা, মৃগেল পেয়ে থাকি। অন্যভাবে বলতে গেলে হালদার কারণেই কোটি কোটি বাঙালির আমিষের চাহিদা পূরণ হচ্ছে। ধারণা করা হয়, হালদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় অর্থনীতিতে ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখছে। হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যমতে, ২০২৩ সালে হালদা নদী থেকে ১৮ হাজার কেজি কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করা হয়। হালদা থেকে ২০২০ সালে ডিম পাওয়া গিয়েছিল ২৫ হাজার ৫৩৬ কেজি। ২০২১ সালে ডিম পাওয়া যায় ৮ হাজার কেজি। ২০২২ সালে প্রায় ৬ হাজার কেজি। ২০২৩ সালে ৪৩৭ কেজি। হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির তথ্যমতে, ২০১৮ সালে ডলফিন পাওয়া গেছে ১৬৭টি, ২০২০ সালে ১২৭টি। গাঙ্গেয় ডলফিন পৃথিবীর বিপন্ন প্রজাতির একটি। পৃথিবীতে এর সংখ্যা মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে হালদায় রয়েছে ১৭০টি।

২০২০ সালে এটিকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে সেখানকার মাছ ও জলজ প্রাণী শিকারে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুধু তাই নয়, ২০১৯ সালে হাইকোর্ট হালদা নদী রক্ষায় একটি কমিটিও গঠন করেন। অবশ্য এসব করেও ঠেকানো যায়নি কারেন্ট জালের ব্যবহার। হালদাকে বাঁচানোর জন্য হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট বন্ধ করা হয়। এশিয়ান পেপার মিল বন্ধ করা হয়। নদী রক্ষায় এর চারপাশে আটটি সিসি ক্যামেরা বসানো হলে বেশ কাজে দিলেও কিছু ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার পর অবশ্য আগের মতোই মাছ নিধন চলছে। ক্যামেরাগুলো বসানো হয়েছিল ২০২১ সালে। নৌ-পুলিশ এ ক্যামেরা বসিয়েছিল। এগুলো দিয়ে নজরদারি করা যেত প্রায় ১০ কিলোমিটার। ক্যামেরায় কোনো কিছু নজরে এলেই স্পিডবোট দিয়ে পুলিশ অভিযান চালাত। এটি বেশ কাজে দিয়েছিল। এতে মাছ নিধন, বালু উত্তোলন এসব বন্ধ হয়ে যায়।

সম্প্রতি হালদায় আবারও শুরু হয়েছে অবৈধ বালু উত্তোলন। অবৈধভাবে ড্রেজার মেশিন ও পাওয়ার পাম্প বসিয়ে অবাধে সেখানে বালু উত্তোলন করা হচ্ছে। একটি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নারায়ণহাট ইউনিয়নের মাস্টারপাড়া, কুলালপাড়া, ভাঙ্গাপুল, হাঁপানিয়া, নাজিরহাট পৌরসভার নাসির মোহাম্মদ ঘাটের আশপাশ এলাকা, সুয়াবিল মালাকারপাড়া, সমিতির হাট ইউনিয়নের আরবানিয়া সওদাগর ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করে কোনো একটা জায়গায় তা স্তূপ করে রাখা হয়। পরে রাতের বেলায় ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হালদা নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে মা মাছের প্রজনন কেন্দ্র বিনষ্ট হচ্ছে। এর প্রভাব পড়বে স্থানীয় মৎস্যজীবীদের ওপর। তৌকীর আহমেদ ২০১৭ সালে হালদা নামের একটি সিনেমা পরিচালনা করেছিলেন। এখানে তিনি ক্যামেরাবন্দি করেছিলেন নদীর দূষণ আর হালদার সঙ্গে জড়িয়ে থাকা শত শত জেলের দুখী জীবনের দৃশ্য। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে জেলেদের মুখে কখনোই হাসি ফুটবে না। ফুরাবে না হালদা নদীর দুঃখ।

লেখক: শিক্ষক ও গবেষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X