কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

শূন্য অভিবাসন ব্যয়!

শূন্য অভিবাসন ব্যয়!

বাংলাদেশ থেকে প্রায় শূন্য অভিবাসন ব্যয় কিংবা বিনা খরচে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বন্দোবস্ত যদি সত্যিকারই সম্ভবপর হয়, তা নিঃসন্দেহে বিদেশগমনেচ্ছু শ্রমিদের জন্য তো বটেই; সামগ্রিকভাবেই দেশের অর্থনীতির জন্য হবে অত্যন্ত সুখকর বিষয়।

বুধবার কালবেলায় ‘বিনা খরচে শ্রমিক যাবে মালয়েশিয়ায়’ শীর্ষক প্রধান শিরোনামে এ বিষয়ে বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, শ্রমিক যাওয়ার সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর শেষে এরকম ইঙ্গিত দিয়েছেন জনশক্তি রপ্তানি-সংশ্লিষ্টরা। এরই মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইন মেনে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার একটি মডিউলও দাঁড় করানো হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সেল রিক্রুটমেন্ট প্রসেস (ইউআরপি)। এর মাধ্যমে পরিচালিত হবে ডাইরেক্ট লেবার রিক্রুটমেন্ট (ডিএলআর) প্ল্যাটফর্ম। ইউআরপি ও ডিএলআর পরিচালিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে। বলা হয়েছে, এ প্রক্রিয়ায় কোনো ধরনের কারসাজি বা সিন্ডিকেট তৈরির সুযোগ থাকবে না। এরই মধ্যে মালয়েশিয়া সরকার মডিউলটি অনুমোদনও করেছে। বাংলাদেশ সরকারেরও সংশ্লিষ্ট দপ্তর থেকে এ বিষয়ে ইতিবাচক সম্মতি পাওয়া গেছে। সংশ্লিষ্টদের আশা, শিগগির ইউআরপি ও ডিএলআর বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ থেকে প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে শ্রমিক যাবে মালয়েশিয়ায়।

মালয়েশিয়ায় বর্তমানে ১৪টি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নিয়োগ করে থাকে। বিদেশি শ্রমিকের নিয়োগ, ভিসা, মেডিকেল, ইমিগ্রেশন, নিরাপদ কর্মসংস্থানসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) মাধ্যমে। এটি নিয়ন্ত্রণ করে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়া। এফডব্লিউসিএমএস নামক ডিজিটাল সিস্টেম তৈরি, পরিচালনা-রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান বেস্টিনেট এসএনডি.বিএইচডি। বেস্টিনেটের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রেসিডেন্টই তৈরি করেছেন শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ইউআরপি ও ডিএলআর মডিউল। এ সফটওয়্যারগুলো বাংলাদেশ সরকারের অনুমোদন পেলে দেশ দুটি আলাদা অফিস স্থাপন করবে। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহর ও জেলা শহরে ইউআরপি অফিস স্থাপন করা হবে। ইউআরপির থাকবে এআই চালিত বিশেষ অ্যাপস। ইউআরপি ও ডিএলআরের মাধ্যমে পরিচালিত হবে সরাসরি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া। এআই চালিত এসব মাধ্যমে অভিবাসনপ্রত্যাশীর যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মালয়েশিয়ান নিয়োগকর্তা উড়োজাহাজ ভাড়া, মেডিকেল চেকআপ করানো থেকে শুরু করে সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি বিভিন্ন দেশ থেকে পাঠানো রেমিট্যান্স। দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে রেমিট্যান্স কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা বলে শেষ করা যাবে না। কিন্তু এই রেমিট্যান্সযোদ্ধাদের বিদেশ যেতে এক জটিল বিপদ-সংকুল পথ পাড়ি দিতে হয়। ভিসার আবেদন থেকে শুরু করে মালয়েশিয়া যাওয়া পর্যন্ত নানা ধরনের হেনস্তা, সরকারের নির্ধারণ করে দেওয়া টাকার বাইরে খরচ তো রয়েছেই; এমনকি হতে হয় প্রতারণার শিকার। অথচ এসব অভিবাসনপ্রত্যাশী প্রায় সবাই অসচ্ছল পরিবারের সদস্য। ঋণ, জমি বিক্রি কিংবা পরিবারের মূল্যবান কোনো বস্তু বা সম্পদ খুইয়ে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের কাছ থেকেই দেশের মধ্যস্বত্বভোগী কিছু কুচক্র সরকার নির্ধারিত পরিমাণের কয়েকগুণ বেশি টাকা আদায় করে। অনেক সময় সে টাকা খোয়াও যায়। এমন পরিস্থিতিতে বিনা পয়সায় মালয়েশিয়ায় যাওয়ার প্রকাশিত এ সংবাদ যদি বাস্তবে রূপ নেয়, তা অত্যন্ত আনন্দের খবর। আমাদের প্রত্যাশা, শূন্য অভিবাসন ব্যয়ে শ্রমিকদের মালয়েশিয়া যাওয়ার সুযোগ সত্যিই সৃষ্টি হবে এবং তা গ্রহণে কোনোরকম ভোগান্তি পোহাতে হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X