মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

রমেশচন্দ্র মজুমদার

জন্মদিন
রমেশচন্দ্র মজুমদার

রমেশচন্দ্র মজুমদার শিক্ষাবিদ ও ইতিহাসবিদ। তিনি ১৮৮৮ সালের ৪ ডিসেম্বর ফরিদপুর জেলার খন্দরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আর সি মজুমদার নামে সমধিক পরিচিত। রমেশচন্দ্র ১৯০৯ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং ১৯১১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯১৩ সালে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ইতিহাস বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। ১৯২৪ সালে তার ‘Early History of Bengal’ নামক গ্রন্থ প্রকাশিত হয় এবং ১৯২৭ সালে ‘Ancient India’ নামক গ্রন্থটি প্রকাশিত হয়। ঢাকায় অবস্থানকালে তিনি তিন খণ্ডে বাংলার পূর্ণাঙ্গ ইতিহাস রচনার পরিকল্পনা করেন। প্রথম খণ্ড নিজে সম্পাদনা করেন এবং দ্বিতীয় ও তৃতীয় খণ্ড সম্পাদনার দায়িত্ব স্যার যদুনাথ সরকারের ওপর দেন। ১৯৪৩ সালে প্রকাশিত প্রাচীন বাংলার ওপর প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ এটি। ১৯৩৬ থেকে ১৯৪২ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ১৯৫০ সালে ইন্ডোলজি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। নাগপুর বিশ্ববিদ্যালয়ে ইন্ডোলজি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। শিকাগো ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ইতিহাস পড়িয়েছেন। তিনি ডি.লিট (কলকাতা, যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়), দেশিকোত্তম, ভারতরত্ন উপাধি ও পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। ১৯৮০ সালের ১১ ফেব্রুয়ারি এ গুণিজনের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X