ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

মাইলফলকের সামনে ওরা তিন

মাইলফলকের সামনে ওরা তিন

বৃষ্টির বাগড়ায় প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্বাগতিক বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। এমন ম্যাচের আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশি তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২৫০ ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। এ ম্যাচ ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিককে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, পাকিস্তানের ইজাজ আহমেদ ও নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিসের মতো তারকাদের পাশে বসাবে। এ সিরিজেই সাবেক তিন তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে মুশফিকের সামনে।

বাকি দুই ওয়ানডেতে এক উইকেট নিতে পারলেই ঘরের মাঠে ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে রহমতউল্লাহ গুরবাজকে আউট করে ঘরের মাঠে ৩৯৯তম উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। ৫ ওভারে ১ উইকেট নিলেও বেশ টাইট বোলিং করেছেন সাকিব আল হাসান, রান দিয়েছেন মাত্র ৯! এদিকে পেসার মুস্তাফিজুর রহমানের সামনে থাকছে চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের হাতছানি। এ জন্য কাটার মাস্টারের প্রয়োজন ৪ উইকেট। প্রথম ওয়ানডেতে ৪ ওভারে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X