স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের জয়

পাকিস্তানের জয়

প্রায় এক বছর পর টেস্ট জিতেছে পাকিস্তান এবং ৩৬৫ দিন আগের জয়টাও এসেছিল গল টেস্টেই। কাকতালীয় ব্যাপার, সেবারও ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। এবারও তারা ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। গল টেস্টের চতুর্থ দিনেই জয় কার্যত নিশ্চিতই ছিল পাকিস্তানের। গতকাল জয়ের জন্য দরকারি ৮৩ রান মধ্যাহ্নভোজের বিরতির আগেই তুলে নেয় বাবর আজমের দল। ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচিতে এটা তাদের প্রথম জয়। গতকাল পঞ্চম দিন খেলা শুরু করেন ইমাম উল-হক এবং বাবর আজম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যর্থ হন। প্রবাথ জয়সূর্যের বলে আউট হওয়ার আগে ২৮ বলে ২৪ রান করেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সাউদ শাকিল ৩৮ বলে ৩০ রান করেন। সরফরাজ আহমেদ মাত্র ১ রান করে আউট হন। ইমাম অপরাজিত ছিলেন ৫০ রানে। লঙ্কান বোলার প্রবাথ ৫৬ রানে ৪ উইকেট নেন। লঙ্কার মাটিতে কোনো পাকিস্তানি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করে গল টেস্ট জয়ে ভূমিকা রাখেন শাকিল। প্রথম ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার মাটিতে টেস্টে ডাবলের কীর্তি গড়েন ২৭ বছরের শাকিল। তার ব্যাটে ভর করে লঙ্কার ৩১২ রানের জবাবে ৪৬১-তে অলআউট হয় পাকিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে ২৭৯ করে লঙ্কা। জেতার জন্য ১৩১ রানের টার্গেটে খেলতে নেমে গল টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। গতকাল সে বিপদমুক্ত করেন ইমাম। গল টেস্টের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ২০৮ রানে অপরাজিত ছিলেন শাকিল। তার ৩৬১ বলের ইনিংসে ছিল ১৯টি ৪। ৪৬১ রান করে প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড পায় পাকিস্তান। ১০ নম্বরকে সঙ্গে নিয়ে ৪০ ওভার ব্যাটিং করে শাকিল ডাবল সেঞ্চুরি করেন। নবম উইকেটের জুটিতে নাসিম শাহকে সঙ্গী করেই ২০০ রানের গণ্ডি পার করেন তিনি। এই জুটিকে গল টেস্ট জয়ের ভিত্তি মনে করেন বাবর আজম। তিনি বলেন, ‘ম্যাচ জিতলে যে কোনো দলেরই আত্মবিশ্বাস বাড়ে। তরুণ ক্রিকেটারদেরই যাবতীয় কৃতিত্ব প্রাপ্য। প্রথম ইনিংসে শুরুতেই আমরা কয়েকটা উইকেট হারিয়েছিলাম। কিন্তু সাউদ এবং আগা যেভাবে খেলল তাতে ম্যাচের পরিস্থিতিটাই বদলে গেল। এই ধরনের জুটিই টেস্ট ম্যাচে দরকার। গলের মতো মাঠে খেলা সহজ নয়। তা সত্ত্বেও সাউদ যেভাবে খেলেছে তা অসাধারণ। চাই পরের ম্যাচেও ভালো খেলুক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X