আব্দুস সবুর লোটাস, রাবি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
দাবি উদ্ভাবকের

ফেসবুকের বিকল্প রাবি শিক্ষার্থীর ‘বাংলা বুক’

ফেসবুকের বিকল্প রাবি শিক্ষার্থীর ‘বাংলা বুক’

ফেসবুকের মতো নতুন আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম, নাম ‘বাংলা বুক’। নাম শুনে বুঝতে বাকি নেই ওয়েবসাইটটি বাংলাদেশেই তৈরি। আর এটি তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। দীর্ঘ কয়েক মাসের পরিশ্রমের পর সাইটটি তৈরি করেন তিনি। গত শুক্রবার অফিসিয়ালি ব্যবহারের জন্য ওয়েবসাইটটি উন্মুক্ত করে দেওয়া হয়। তবে বাংলা বুক ওয়েবসাইটটি অ্যাপস আকারে পেতে আরও কিছুদিন সময় লাগবে।

এই সামাজিক যোগাযোগমাধ্যমটি অন্য যে কোনো মাধ্যমের চেয়ে নিরাপদ ও সহজ বলে দাবি বাংলা বুকের উদ্ভাবক ওই শিক্ষার্থীর। কারণ হিসেবে পুরো সাইটটিতেই ওপেন সোর্স কোডিংয়ের ব্যবহারের কথা জানান।

শিক্ষার্থীর নাম মো. মেহেদি হাসান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। এ ছাড়া তিনি backspace-journal নামক একটি ব্লগিং সাইটের অ্যাডমিন। কয়েক বছর ধরে লেখাপড়ার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টের কাজও করছেন তিনি।

ইংরেজির শিক্ষার্থী হয়ে প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টের বিষয়ে কাজ করা প্রসঙ্গে তিনি কালবেলাকে বলেন, সাহিত্য পড়ে প্রোগ্রামিং করতে বাধা নেই। বর্তমানে এখন ‘Stack Overflow’-এর মতো হাজারো সাইট আছে, যেখানে ওপেন সোর্স কোড পাবেন। এ ছাড়া বহুল আলোচিত এআই প্রযুক্তি আমাকে অনেক সাহায্য করেছে।

মেহেদি হাসান আরও জানান, এটি পুরোপুরি আমি বানিয়েছি, তা নয়। বরং বিভিন্ন সোর্স থেকে সাহায্য নিয়ে সাইটটি তৈরি করেছি। যাতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেরও একটা নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম থাকে। আর ফেসবুক থেকে মাঝেমধ্যে তথ্য চুরির সংবাদ পাওয়া যায়। সেদিক বিবেচনায় ওপেন সোর্স কোডিং ব্যবহার করেছি। যাতে সবার তথ্য নিরাপদ থাকে। মেহেদি বলেন, নতুন এ সাইটে সব ধরনের পোস্ট করা যাবে। শেয়ার করা যাবে ছবি, অডিও ক্লিপ, ভিডিও ইত্যাদি। পেজ, গ্রুপ কিংবা ইভেন্টও তৈরি করতে পারবেন। একে অন্যের বন্ধু তালিকায় যুক্ত থাকতে পারবেন। এ ছাড়া মেসেজে সরাসরি নন-ড্রপ অডিও বা ভিডিও কল নিতে পারবেন, যা উচ্চ মানসম্পন্ন।

নতুন এ সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যবহার করা যাবে—এ বিষয়ে তিনি জানান https://social.backspace-journal.com-এ শুধু নাম ও ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে।

এ ছাড়া যে কোনো সমস্যার বিষয়ে [email protected] ঠিকানায় ইমেইল করলে আমাদের ক্ষুদ্র টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

১০

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

১২

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

১৩

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

১৪

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

১৫

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

১৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

১৭

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

১৮

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১৯

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

২০
X