কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৭:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ

ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ  পদ ছাড়লেন লিন্ডা ইয়াকারিনো। ছবি : সংগৃহীত
এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ পদ ছাড়লেন লিন্ডা ইয়াকারিনো। ছবি : সংগৃহীত

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৯ জুলাই) এক্স-এ প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে আল জাজিরা।

সদ্য পদত্যাগ করা লিন্ডা ইয়াকারিনো বলেন, কোম্পানিটিকে একটি বৃহৎ রূপান্তরের মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার ‘দুটি অসাধারণ বছর’ কাটানোর পর আমি সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছি।

সামাজিক মাধ্যম এক্স থেকে ইয়াকারিনোর বিদায় ইলন মাস্কের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে আরও অস্থিরতা যোগ করল—যেখানে রয়েছে তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রি কমে যাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিতর্ক। মাস্ক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথার লড়াইয়েও জড়িয়ে পড়েছেন।

এদিকে পদত্যাগে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি লিন্ডা। এক্স-এ দেওয়া এক পোস্টে ইয়াকারিনো লিখেছেন, ‘আমরা প্রথম থেকেই এমন গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিলাম যা আমাদের ব্যবহারকারীদের—বিশেষ করে শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ও বিজ্ঞাপনদাতাদের আস্থা ফিরিয়ে আনার প্রয়োজন ছিল।’

সংশ্লিষ্ট এক সূত্র বলছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে লিন্ডার এ পদত্যাগের পরিকল্পনা চলছিল।

২০২৩ সালের মে মাসে এক্স-এ যোগ দিয়েছিলেন লিন্ডা। ওই সময় টুইটার হিসেবে পরিচিত ছিল এক্স। প্লাটফর্মটি চার হাজার চারশ কোটি ডলারে কেনার পর মাস্ক এর নাম বদলে এক্স রাখেন। লিন্ডাই প্রথম প্রধান নির্বাহী হিসেবে এক্স-এর দায়িত্ব পালন শুরু করেন।

এর আগে ‘এনবিসি ইউনিভার্সাল’-এর বিজ্ঞাপন বিক্রয় বিভাগের প্রধান ছিলেন লিন্ডা। সেই বছরের শেষদিকে তিনি বলেছিলেন, কোম্পানিটিতে তার কাজ ছিল এক্স-এর ব্যবসায়িক দিকের ওপর মনোযোগ দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X