বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানের বেডরুমে নায়িকাদের চেয়েও বেশি ক্রিম থাকে: অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান বরাবরই তার স্টাইল আর ফিটনেস নিয়ে সচেতন। তবে সম্প্রতি তার ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের মাত্রা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তার সাবেক স্ত্রী, ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, অপুর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, উপস্থাপিকা অপু বিশ্বাসের সঙ্গে একটি মজার গেমে অংশ নিচ্ছেন। খেলার একপর্যায়ে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘কোন নায়কের বেডরুমে কী কী বেশি থাকে?’ প্রশ্নটি শেষ হওয়ার আগেই অপু চটজলদি উত্তর দেন, ‘শাকিব খান... ক্রিম!’

অপুর এমন অকপট উত্তরে উপস্থাপিকা নিজেও কিছুটা বিস্মিত হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘এত ক্রিম কেন থাকে? সে কি অনেক ত্বক সচেতন?’

উত্তরে অপু অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘অনেক বেশি সচেতন সে। তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে, এই পরিমাণ কোনো নায়িকারও থাকে না।’ নায়িকার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা শাকিব খানের প্রসাধনী সচেতনতা নিয়ে নানা মজাদার মন্তব্য করতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন, শাকিব হয়তো তার রূপচর্চায় নায়িকাদেরও হার মানিয়েছেন, আবার কেউ কেউ তার এই মাত্রার সচেতনতাকে সাধুবাদ জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও কাজের সম্পর্ক নিয়ে অপু বিশ্বাস বরাবরই খোলামেলা। অতীতেও তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য শিরোনাম হয়েছে। তবে এবার শাকিব খানের ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের এই বিশেষ তথ্য প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে। শাকিব খান এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেখান কিনা, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X