জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

সিন্ডিকেটে জকসু গৃহীত আইন পাস হলে রোডম্যাপ

২১ পদে হবে নির্বাচন
ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের জন্য সংবিধি প্রস্তাব গৃহীত হয়েছে। জকসুতে থাকছে না শিক্ষার্থীদের বয়সের কোনো সীমা।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা জকসুতে ভোটার ও প্রার্থী হতে পারবেন।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জকসু নীতিমালা বিষয়ে আয়োজিত বিশেষ সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত পাস হয়েছে। সভা শেষে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেন। এদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত সিন্ডিকেট সভা হয়।

সভা শেষে উপাচার্য বলেন, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় জকসুর সংবিধির প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী বৃহস্পতিবার বা রোববারের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ করে পরবর্তী পর্যায়ে জকসু আইন করার জন্য পাঠিয়ে দেব। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ হয়ে আসবে। এর পরই আমরা রোডম্যাপ ঘোষণা করব। খসড়ায় বেশকিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আছে, সেগুলো পাস হয়েছে। এ ছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভোটার হওয়ার ক্ষেত্রে চাকরির বিষয়ে তিনি বলেন, ফুল টাইম চাকরি করেন যারা, তারা ভোটার হতে পারবেন না। যারা খণ্ডকালীন চাকরি করেন, তারা ভোটার হতে পারবেন।

জকসু খসড়ার সংবিধি বিশ্লেষণে দেখা যায়, জকসুতে থাকছে না বয়সের কোনো সময়সীমা। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছাড়া প্রফেশনাল পিএইচডিসহ কোনো কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী জকসুর সদস্য হতে পারবেন না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজ বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোটার হতে পারবেন না। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো বিশেষ ডিগ্রি বা কোর্সে অধ্যয়নরত কিংবা দেশ বা বিদেশের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত শিক্ষার্থীরা ভোটার হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।

জকসুর খসড়া সংবিধি অনুযায়ী, জকসু হবে ২১ জনের নির্বাহী সদস্যের। এর মধ্যে পদাধিকার বলে উপাচার্য হবেন জকসুর নির্বাহী কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হবেন নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। বাকি ১৯ পদে নির্বাচন হবে।

সংবিধিতে যুক্ত হয়েছে হল সংসদের বিধি—এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট হলের নাম অনুসারে হল শিক্ষার্থী সংসদের নামকরণ করা হবে। হল সংসদের উদ্দেশ্য বিধিতে কার্যক্রম পরিচালনার জন্য সাত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। হলের প্রভোস্ট পদাধিকার বলে হল শিক্ষার্থী সংসদের সভাপতি হবেন। হল সংসদের নির্বাহী কমিটির সদস্য হবেন ১৭ জন।

সিন্ডিকেট সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এক সিন্ডিকেট সদস্যকে ফোন করা হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গণমাধ্যমে কথা বলতে নিষেধ করা হয়েছে। আমি কোনো কথা বলব না। তবে শিক্ষার্থীদের পক্ষে আছে সব সিদ্ধান্ত। খুব দ্রুত জকসু হবে। জকসুর রোডম্যাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইন পাসের পরই রোডম্যাপ।’

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X