কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় | ছবি : সংগৃহীত
অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় | ছবি : সংগৃহীত

রাজনৈতিক মঞ্চে ঝড় তুলেই বিতর্কে জড়ালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর আয়োজিত সমাবেশে ঘটে যাওয়া এক ঘটনায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, গত ২১ আগস্ট হাজারো মানুষের ভিড়ের মধ্যে বিজয়ের সমাবেশে বিশৃঙ্খলা দেখা দেয়। অভিযোগ উঠেছে, সমাবেশে উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়লে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন বিজয়ের দেহরক্ষীরা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিজয় র‌্যাম্পে হাঁটার সময় হঠাৎই এক ব্যক্তি ছিটকে পড়ে যান । ঘটনাস্থলের র‌্যাম্প অন্তত সাত ফুট উঁচু ছিল।

এ ঘটনায় শরৎ কুমার নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। তার দাবি, বিজয়কে ঘিরে থাকা বাউন্সাররা তাকে মারধর করে র‌্যাম্প থেকে ছুড়ে ফেলেছেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) ও ১১৫(আই) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

রাজনৈতিক অঙ্গনে প্রবেশের পর থেকেই আলোচনায় রয়েছেন থালাপতি বিজয়। সমাবেশে তিনি ক্ষমতাসীন বিজেপিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানান। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে একাই লড়বে।

সূত্র : এনডিটিভি

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X