সবুজ শাহরিয়ার, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ)
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:৩৭ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

হরিণাকুণ্ডুতে এক যুগ ধরে ভাঙা সেতুতে পারাপার

মেরামতে তৎপরতা নেই পাউবোর
হরিণাকুণ্ডুতে এক যুগ ধরে ভাঙা সেতুতে পারাপার

সেতু ভেঙেছে এক যুগেরও বেশি সময় আগে। ভাঙা সেতুর খাদে পড়ে আহত হয়েছেন অনেক মানুষ। এখনো ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে হাজারো মানুষ এবং ছোট যানবাহন চলাচল করছে। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ও ফলসী ইউনিয়নের বেলতলা-শড়াতালা গ্রামের মাঝামাঝি জিকে প্রধান সেচ খালের ওপর সেতুটির অবস্থান। জিকে সেচ প্রকল্পের আলমডাঙ্গা খালের ওপর নির্মিত এ সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

সরেজমিন দেখা যায়, সেতুর ওপর দিয়ে অসংখ্য পথচারী পার হচ্ছে। ছোট ছোট যানবাহন চলাচল করছে। কৃষকরা বিভিন্ন ফসল যানবাহনে করে বাজারে নিয়ে যাচ্ছেন। সেতুর ভাঙা স্থানে যানবাহন ধরে পার করতে হচ্ছে। মোটরসাইকেলের চালকরা সাবধানে সেতু পার হচ্ছেন।

সাতব্রিজ বাজারের পাশ দিয়ে জিকে সেচ প্রকল্পের একটি খাল চলে গেছে। এটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে বেরিয়ে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ হয়ে মাগুরার মধ্যে চলে গেছে। এটি প্রকল্পের প্রধান সেচ খাল হিসেবে বহমান।

সেতুর পাশে বসে কথা হয় শড়াতালা গ্রামের খাতের মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, জোড়াদহ বাজার থেকে একটি সড়ক শড়াতালার মধ্য দিয়ে চলে গেছে। খালের অন্য প্রাপ্তে ফলসী ইউনিয়ন। সেখানকার মানুষও এই সড়কে চলাচল করে। তিনটি ইউনিয়নের কমপক্ষে ১৫ গ্রামের মানুষ সড়কটি ব্যবহার করে। এর মধ্যে জোড়াদহ, হরিশপুর, পাখিমারা, শড়াতালা, কুলবাড়িয়া, রঘুনাথপুর, কালাপাহাড়িয়া, মান্দিয়া উল্লেখযোগ্য। এই সড়কের বেলতলা ও শড়াতালা এলাকায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীরাও এই সেতুর ওপর দিয়ে চলাচল করে।

বেলতলা গ্রামের রিজন মণ্ডল বলেন, ষাটের দশকে পানি উন্নয়ন বোর্ড খালের ওপর সেতুটি নির্মাণ করে। সে সময় সেতু দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচলের সক্ষমতা ছিল। ২০১০ সালের দিকে সেতুটির পাটাতন ভেঙে যায়। ১০ ফুট পাটাতনের প্রায় সবটুকু ভেঙে পড়ে। স্থানীয়ভাবে বাঁশ-চাটাই দিয়ে ভেঙে পড়া সেতুর কিছু অংশে পাটাতন তৈরি করে চলাচলের ব্যবস্থা করা হয়। সেটাও মাঝেমধ্যে নষ্ট হয়ে যায়। তখন আবার মেরামত করা হয়।

শুধু পাটাতন নয়, সেতুটির রেলিংও সিংহভাগ ভেঙে গেছে। যে কারণে ভাঙা পাটাতনের ওপর চলাচল করতে গিয়ে একটু অসাবধান হলেই সেতুর নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেতুর পাশের দোকানি শাহীন আলম বলেন, মাঝেমধ্যেই এখানে দুর্ঘটনা ঘটে। কেউ পড়ে গেলেই তিনি ছুটে গিয়ে উদ্ধার করেন। সড়কে ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এতে কৃষকের উৎপাদিত পণ্য বাজারে নিতে খরচ বেড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, এটা আমার নিজ গ্রামের সেতু। অসংখ্যবার পানি উন্নয়ন বোর্ড অফিসে ধরনা দিয়েছি। তারা আশ্বাস দিলেও কিন্তু কোনো প্রতিকার হয়নি। উপজেলা শহরের সঙ্গে সংযোগের একমাত্র পথ এ সেতুটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করার ফলে সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত একটি নতুন সেতু স্থাপনের দাবি জানান তিনি।

স্থানীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যলায়ের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান জানিয়েছেন, আপাতত তাদের হাতে এ ধরনের কোনো প্রকল্প বরাদ্দ নেই। আর জিকে সেচ খালের ওপর নির্মিত সেতুগুলো পানি উন্নয়ন বোর্ড পুনর্নির্মাণ করে থাকে।

এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, এই সেতু ছাড়াও তাদের আরও কয়েকটি সেতু মেরামত করা প্রয়োজন। রিহ্যাবিলিটেশনের একটি প্রজেক্টে সব সেতুর তালিকা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে পাস হওয়ার পর সব ভাঙা সেতুর কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১০

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১১

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১২

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১৩

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১৪

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৫

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৬

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৭

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৮

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৯

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

২০
X