মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০২:৪৪ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী অস্ট্রেলিয়া

জানালেন পেনি ওঙ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহী অস্ট্রেলিয়া। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দেশটি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ।

দুদিনের সফরে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পেনি ওঙ। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার আল্লামা সিদ্দিকী তার সঙ্গে ছিলেন।

বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সেখানে হাছান মাহমুদ জানান, পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া অস্ট্রেলিয়ায় অবৈধ বাংলাদেশি ও শিক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। পরিবেশ ইস্যুতেও কথা হয়েছে বলে জানান তিনি।

পরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনে বাংলাদেশকে আলাদা আর্থিক সহায়তা ও বাংলাদেশের কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে অবদান রাখতে চায় অস্ট্রেলিয়া। এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পেনি ওঙ বলেন, তার দেশ বাণিজ্য ও বিনিয়োগসহ তাদের সহযোগিতা আরও গভীর করতে চায়। তারা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো যৌথ চ্যালেঞ্জগুলোর বাস্তব সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করছে।

পেনি ওঙ বলেন, আমরা একটি অঞ্চল, একটি মহাসাগর এবং একটি ভবিষ্যৎ শেয়ার করি। আমরা এ অঞ্চলটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ এবং অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য যা করা প্রয়োজন, সেটি করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন পেনি ওঙ। ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অস্ট্রেলিয়া আগ্রহী বলে জানান তিনি। এ সময় কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এদিন ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জাদুঘরে যান তিনি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

দুদিনের এ সফরে আজ বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। এদিনই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১০

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১১

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১২

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৩

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৫

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৬

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৭

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৮

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৯

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

২০
X