কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৩:২০ এএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

মাদকের টাকায় পাঁচতলা বাড়ি মাসুদের

মাদকের টাকায় পাঁচতলা বাড়ি মাসুদের

মাসুদ রানার বয়স ৪২ বছর। দক্ষিণ কেরানীগঞ্জের কাদিরগাঁওয়ের বাসিন্দা মাসুদের সুনির্দিষ্ট কোনো পেশা নেই। তবে চলে প্রাইভেটকারে, দক্ষিণ পানগাঁওয়ে তৈরি করেছে বহুতল ভবন। হঠাৎ তার ফুলেফেঁপে ওঠার নেপথ্য কাহিনি বের হয়ে এলো র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর।

র‌্যাব বলছে, মাসুদ মাদকের বড় কারবারি। প্রাইভেটকারে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে ফেনসিডিল ও বিদেশি মদ বিক্রি করে। এজন্য রয়েছে তার ম্যানেজার।

গত সোমবার র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ থেকে ম্যানেজার শেখ শফিজুল ইসলামসহ মাসুদকে গ্রেপ্তার করেছে। এ সময় এক হাজার ৪৭০ বোতল ফেনসিডিল, চার বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ১ লাখ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, মাসুদ ও তার সহযোগীরা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল, বিদেশি মদসহ মাদকের বড় চালান নিয়ে এসে কেরানীগঞ্জের একটি বাসায় মজুত করত। পরে এগুলো রাজধানীর বিভিন্ন এলাকাসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে পাইকারি মাদক বিক্রেতাদের সরবরাহ করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম জে সোহেল বলেন, মাসুদের ভবনের পাঁচতলার কাজ শেষ হয়েছে। তার বাড়ি ফতুল্লা হলেও কেরানীগঞ্জে মাদকের গুদাম তৈরি করেছিল। তার বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলার তথ্য মিলেছে। শফিজুলের বিরুদ্ধে সাতক্ষীরায় দুটি মামলার তথ্য মিলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১০

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১২

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৩

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৪

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৫

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১৬

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১৭

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১৮

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৯

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

২০
X