জাকির হোসেন লিটন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০১:৫৯ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১০:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
প্রকল্পের মেয়াদ শেষ

ইভিএম নিয়ে নতুন পরিকল্পনা ইসির

ইভিএম নিয়ে নতুন পরিকল্পনা ইসির

বহুল আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে নতুন চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে যেসব যন্ত্র সচল রয়েছে সেগুলো আগামীতে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনগুলোতে ব্যবহার করা হবে। পাশাপাশি যন্ত্রটির কারিগরি উন্নয়ন ও উৎপাদন ব্যয় কমানোর দিকেও মনোযোগ দিচ্ছে সংস্থাটি। নির্বাচন কমিশনের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার আলোচিত এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। তবে ব্যয় না বাড়িয়ে কেবল প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য এরই মধ্যে পরিকল্পনা কমিশনে প্রস্তাব দিয়ে রেখেছে ইসি। পরিকল্পনা কমিশন থেকে প্রস্তাবনা বিবেচনার বিষয়ে ইতিবাচক মনোভাবও পেয়েছে সংস্থাটি। ফলে এ প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। আর এ সময়ের মধ্যে ইভিএম যন্ত্রটির কারিগরি উন্নয়ন ও তার ব্যবহারের দিকে নজর দিবে ইসি। সেই লক্ষ্যে প্রকল্পের মেয়াদের শেষ দিনে গতকাল দেশসেরা প্রযুক্তিবিদদের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করেছে সংস্থাটি।

বৈঠকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. মাহফুজুল ইসলামসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র কালবেলাকে জানায়, একেকটি ইভিএমের দাম প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা। এই ব্যয় কীভাবে কমানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মেশিনগুলোর ওজন কমানোর কথা হয়েছে বৈঠকে। কারিগরি উন্নয়ন তথা ভিভিপ্যাট (ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেইল) যুক্ত করারও সিদ্ধান্ত হয়।

জানা গেছে, এক এগারোর সরকারের সময় ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন দেশের ভোট ব্যবস্থায় ইভিএমের ব্যবহার শুরু করে। সে সময় তারা বুয়েট থেকে ১২ হাজার টাকা ব্যয়ে মেশিন তৈরি করে নেয়। ওই কমিশনের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনও ভোটযন্ত্রটি ব্যবহার করে। তবে ২০১৫ সালে রাজশাহী সিটি নির্বাচনে একটি মেশিন অচল হয়ে পড়ায় তা আর ব্যবহার উপযোগী করতে পারেনি রকিব কমিশন। পরবর্তী সময়ে তারা বুয়েটের তৈরি স্বল্প মূল্যের ওই মেশিনগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এবং উন্নত মানের ইভিএম তৈরির পরিকল্পনা করে।

২০১৭ সালে কেএম নূরুল হুদার কমিশন এসে বুয়েটের তৈরি ইভিএমের চেয়ে প্রায় ২০ গুণ বেশি দামে মেশিন কেনার সিদ্ধান্ত নেয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কাছ থেকে উন্নতমানের ইভিএম তৈরি করে নেয় তারা। এতে মেশিনপ্রতি ব্যয় হয় ২ লাখ ৩৫ হাজার টাকার মতো। হাতে নেওয়া হয় ৩ হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্প। দেড় লাখের মতো ইভিএম কেনে রকিব কমিশন। প্রকল্পের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবস্থা না থাকায় সেই উন্নত মানের ইভিএম মেয়াদ ১০ বছর হলেও পাঁচ বছর যেতে না যেতেই সেগুলো অকেজো হওয়া শুরু করে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রায় প্রতিটি সেটেই কোনো না কোনো সমস্যা দেখা দেয়। প্রায় ৪০ হাজারের মতো মেশিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। অবশিষ্ট ১ লাখ ১০ হাজার মেশিনের মধ্যে অধিকাংশগুলোতে ধরা পড়ে নানান ত্রুটি। কিন্তু মেরামতের জন্য ছিল না নতুন কোনো অর্থের জোগান। ফলে হাজার হাজার কোটি টাকার ইভিএম অচল হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। অকেজো মেশিন মেরামত, সংরক্ষণ প্রভৃতির জন্য প্রায় ৮ হাজার কোটি টাকার প্রস্তাব দিলে বৈশ্বিক অর্থ সংকটের কারণ দেখিয়ে সরকার তা নাকচ করে দেয়। এ অবস্থায় ইভিএমের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হয়। একদিকে ইভিএমের ব্যবহার হ্রাস এবং অন্যদিকে প্রকল্পের মেয়াদ শেষ দিকে হওয়ায় ইভিএম মেশিনগুলো কী করা হবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে কমিশন। এমন প্রেক্ষাপটে আবারও ইভিএম নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ইসি।

জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এটা (গতকালের বৈঠক) ছিল কেবল প্রাথমিক আলোচনা। এরপর সিরিজ আলোচনা হবে। এজন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। সেই কমিটির পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে স্টেকহোল্ডার বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে পারে কমিশন। সবার মতামত পেলে ইভিএমের কারিগরি উন্নয়নে হাত দেবে ইসি।

তিনি বলেন, গতকাল ইভিএম প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। তবে পরিকল্পনা কমিশনে ব্যয় না বাড়িয়ে কেবল প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব দিয়েছি। হয়তো কয়েকদিনের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কে আমাদের জানাবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

১০

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

১১

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

১২

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

১৩

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

১৪

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১৫

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৬

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

১৮

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৯

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

২০
X