কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

ঘুমিয়ে পড়ে যান সাগরে, ১৯ ঘণ্টা পর উদ্ধার!

ঘুমিয়ে পড়ে যান সাগরে, ১৯ ঘণ্টা পর উদ্ধার!

হং নান। সামান্য পানীয় পান করে গরমের দিনে সাঁতার কাটার রিং নিয়ে সাগরে নামেন। হালকা বাতাসে ঢেউয়ের তালে তাতেই গভীর ঘুমে আচ্ছন্ন হন। ৫৪ বছর বয়সী তাইওয়ানের এই ব্যক্তি ৬ জুলাই সন্ধ্যা ৬টা বা ৭টার দিকে ওই অবস্থায় শীত অনুভব করেন। নিজেকে আবিষ্কার করেন মধ্য সাগরে। তখন সাহায্যের জন্য অনেক চিৎকার করলেও তার ডাক কেউ শোনেনি। তাতেই ভেসে থাকেন ১৯ ঘণ্টা। শেষে পরদিন আরেকটি মাছ ধরার নৌকা তাকে উদ্ধার করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় সবাই বিস্ময় প্রকাশ করছেন।

৭ জুলাই ওয়ানলি প্রিন্সেস নামে নৌকাটির জেলেরা সাগরে দেখেন একটি অদ্ভুত জিনিস। কাছে যেতেই দেখেন রাবারে ভাসছেন এক ব্যক্তি। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হং নান বলেন, ওইদিন মাঝ সাগরে সাহায্যের জন্য অনেক চিৎকার করলেও কেউ শোনেননি।

এক রাত ও পরদিন সকাল গড়িয়ে দুপুর দেড়টায় তাকে উদ্ধার করা হয়। তাইওয়ানের নিউ তাইপে ফায়ার বিভাগ জানিয়েছে, তার ট্রমাজনিত কোনো সমস্যা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশের পর সবাই তাকে ভাগ্যবান বলছেন। সূত্র: অডিটিসেন্ট্রাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১০

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১২

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৩

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৪

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৫

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৬

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৭

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৮

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৯

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

২০
X