কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

টানা ছয় দিন সফটবল খেলে বিশ্বরেকর্ড

টানা ছয় দিন সফটবল খেলে বিশ্বরেকর্ড

পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ায় দুই দল খেলোয়াড় টানা ছয় দিন সফটবল খেলে বিশ্বরেকর্ড গড়েছে। সম্প্রতি দেশটির কার্টারসভিলের ডেলিঙ্গার পার্কে ‘মোস্ট সফটবল এক্সপেরিয়েন্স’ নামে ওই টুর্নামেন্টের আয়োজন করে যৌন পাচারবিরোধী অলাভজনক সংস্থা মেন ওপোজিং সেক্স ট্র্যাফিকিং (মোস্ট)।

টুর্নামেন্টটি মঙ্গলবার শুরু হয়ে রোববার সকালে শেষ হয়। এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দীর্ঘতম সফটবল গেমটি ছিল ১১৫ ঘণ্টার এবং অপ্রাতিষ্ঠানিক দীর্ঘতম গেমটি ছিল ১২০ ঘণ্টার। তাই টানা ১২১ ঘণ্টা সফটবল খেলে জর্জিয়ার দল দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে।

গিনেসের নিয়ম অনুযায়ী, একই দলে সর্বোচ্চ ৪০ জন এবং সর্বনিম্ন ২০ জন খেলোয়াড় খেলতে পারবেন। খেলোয়াড়রা ডাগআউটে ঘুমাবেন এবং সব খাবার মাঠে খেতে হবে। মোস্টের সিইও ও প্রতিষ্ঠাতা ব্রুস ডিল বলেন, ‘হ্যাঁ, আমরা ক্লান্ত। আমরা বিরতি এবং সামান্য ঘুমিয়েছি। পুরো খেলাটি উইআরমোস্ট ডট ওআরজি নামে ওয়েবসাইটে লাইভস্ট্রিমে সম্প্রচার করা হয়েছে।

ডিল বলেন, যৌন পাচারের (যৌন উদ্দেশ্যে মানব পাচার) বিরুদ্ধে লড়াই করতে এবং এর শিকার মানুষদের সমর্থন করার জন্য পুরুষদের অনুপ্রাণিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল মোস্ট। এর উদ্দেশ্য মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং ভিকটিমদের সহায়তার জন্য তহবিল গঠন। সূত্র: ইয়াহুস্পোর্টস

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিতার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১০

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১১

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১২

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৩

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৪

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৫

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

১৭

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৮

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

১৯

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

২০
X