সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

ছেঁড়া টাকা না নেওয়ায় মারধরে দোকানির মৃত্যু

ছেঁড়া টাকা না নেওয়ায় মারধরে দোকানির মৃত্যু

রাজধানীর মিরপুরে ক্রেতাদের হামলায় হাফিজুল ইসলাম (২৭) নামে এক ফাস্টফুড দোকানির মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মিরপুর ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই মিরপুর থানায় হত্যা মামলা করলে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসিন বলেন, মামলার এক নম্বর আসামি আসাদুজ্জামান চয়নকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামি তারেক এখনো পলাতক। মামলায় কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

বাদী সজীব মিয়া জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ৩ নম্বর রোডে তার ভাইয়ের দোকান। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার তেলিয়া মধ্যপাড়া গ্রামে। তার ভাই মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এজাহারে বলা হয়, সন্ধ্যার দিকে চয়ন, তারেকসহ অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জন হাফিজুলের ফাস্টফুডের দোকানে যান। তারা চিকেন ফ্রাই নিয়ে একটি ছেঁড়া ১০০ টাকার নোট দেন। হাফিজুল ওই টাকা না নিতে চাইলে

তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের কিল-ঘুসি, চড়-থাপ্পড়ে হাফিজুল গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১০

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১১

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১২

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৩

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৪

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৬

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৭

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৮

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৯

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

২০
X