জাহিদ রুমান
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২১ এএম
প্রিন্ট সংস্করণ

কাঁঠালচাঁপার স্নিগ্ধ শোভা

কাঁঠালচাঁপার স্নিগ্ধ শোভা

প্রকৃতিতে এখন চলছে পূর্ণ বর্ষার রাজত্ব। খানিক মেঘলা আকাশ, তারপরই অঝোর ধারায় বর্ষণ। বৃষ্টির শীতল ছোঁয়ায় সতেজ, প্রাণবন্ত চারপাশের বৃক্ষ-তরুলতা। কখনো হাওয়ার তোড়ে দোল খায় সবুজপাতা, একই সঙ্গে নেচে ওঠে ঝোপঝাড়, ডালপালা। সবুজ-শ্যামলিমায় শোভিত বর্ষার প্রকৃতিতে ফুল ফোটাও থেমে নেই। এমন দিনে বাগানে সবুজপাতার ঝোপ আলো করে ফুটেছে কাঁঠালচাঁপা। লতাময় ঝোপের আড়ালে সদ্য ফোটা ফুলের উচ্ছ্বাস সত্যিই নজরকাড়া। মিষ্টি হলুদ রঙের কাঁঠালচাঁপা আমাদের সবারই প্রিয় ফুল।

কাঁঠালচাঁপা (Artobotrys odoratissimus) বিখ্যাত এর সুগন্ধের জন্য। পরিপূর্ণ বিকশিত ফুলে ঠিক যেন পাকা কাঁঠালের মধুর ঘ্রাণ। গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশের হাওয়ায় হাওয়ায়। এমন আকুল করা মিষ্টি ঘ্রাণে উদাস হয় হৃদয়-মন। ছয় পাপড়ির উচ্ছলতা আর মনোলোভা ঘ্রাণের জন্য পুষ্পপ্রেমীদের কাছে তাই কাঁঠালচাঁপার বিপুল জনপ্রিয়তা। এর অপূর্ব শোভা-সুরভি মনে করিয়ে দেয় শৈশবে শেখা ছড়ার কিছু মধুর পঙক্তি: ‘আম্মা বলেন, পড়রে সোনা/ আব্বা বলেন, মন দে/ পাঠে আমার মন বসে না/ কাঁঠালচাঁপার গন্ধে (আল মাহমুদ)।

বর্ষাকালজুড়ে ফোটা অব্যাহত থাকলেও কাঁঠালচাঁপার প্রস্ফুটন শুরু হয় গ্রীষ্মে। এর গাছ দেখতে ঝোপজাতীয়। শক্তলতার বিন্যাস এক সময় ঝোপে পরিণত হয়। গাঢ় সবুজ পাতা, পাতার বুনন অত্যন্ত নিবিড়। তাই ফুল ফোটার আগে পাতাময় কাঁঠালচাঁপার ঝাড়ের সৌন্দর্যও দেখার মতো। ফুলের রং প্রথমে হালকা সবুজ। প্রস্ফুটিত হওয়ার সঙ্গে সঙ্গে হলদে রং ধারণ করতে শুরু করে। পরিপূর্ণ ফুলের রং উজ্জ্বল হলুদ। ফুল পাতার ফাঁকে বোঁটায় ঝুলে থাকে। কাঁঠালচাঁপা গাছে পাতা এতটাই ঘন যে, ফুল সহজে খুঁজে পাওয়া যায় না। কৌতূহলে পাতার ভেতর খুঁজলেই ফুলের দেখা মেলে। ফুলের বোঁটা বাঁকা, আঁকশির মতো। ফল গোলাকার, ডালের মাথায় থোকায় থোকায় ঝুলে থাকে।

ঢাকায় রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানসহ অনেকের ব্যক্তিগত বাগানে কাঁঠালচাঁপা গাছ দেখা যায়। বীজ ও কলমের মাধ্যমে কাঁঠালচাঁপার বংশবিস্তার। এর আদিনিবাস দক্ষিণ চীন থেকে ভিয়েতনাম অঞ্চল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১০

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১১

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

১২

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

১৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১৪

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১৭

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৮

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১৯

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

২০
X