চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

শক্তিশালী আন্দোলনের হুঁশিয়ারি টিইউসির

বন্দর ইজারার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও লাল পতাকা মিছিল
শক্তিশালী আন্দোলনের হুঁশিয়ারি টিইউসির

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশ ও পতাকা মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এরই মধ্যে বন্দর রক্ষার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরও সরকারের বোধোদয় না হলে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।

গতকাল বুধবার প্রবর্তক মোড়ে বিকেল ৩টায় সমাবেশের পর এক লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা আগামী ৫ ডিসেম্বর সাগরিকায় শ্রমিক-জনসভা সফল করারও আহ্বান জানান।

সভাপতি তপন দত্ত বলেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষার আন্দোলন এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরও সরকারের বোধোদয় না হলে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তপন দত্ত বলেন, শ্রমিক অধ্যুষিত এলাকায় ন্যায্যমূল্যের দোকান স্থাপন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি এখন সময়ের দাবি। সমাবেশে অন্য নেতৃবৃন্দও তাদের বক্তব্যে জোরালোভাবে একই দাবি উপস্থাপন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য দেন বঙ্গ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, কার্যকরী সভাপতি শামসুর রহমান স্বপন ও মো. সেলিম উদ্দিন।

আরও বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলী-সাগরিকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবুল হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, হোটেল সেন্টমার্টিনের সিবিএ সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী ইউনিয়নের নেতা ননী গোপাল দাশ ও নারী নেতা আদুরী কনা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X