কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র খেলার মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ।

দুপুর ১২টায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে ভাষানী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মামুন হাসান। বিশেষ অতিথি থাকবেন ড. কাজী মনিরুজ্জামান মনির, মোস্তফা জগলুল পাশা পাপেল, ডা. মো. এ বি সিদ্দিক হাওলাদার।

বেগম জিয়ার সুস্থতা কামনায় সাদাকা হিসেবে রাজধানীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ৩০টি ছাগলের মাংস বিতরণ করবে যুবদল। দুপুর ১২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাংস বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও থাকবেন যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

উপদেষ্টা শারমিন

সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভাল হলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস জাতীয় উদযাপন সেম্পোজিয়ামে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

শেখ বশিরউদ্দীন

সকাল ১০টায় জাতীয় বস্ত্র দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা আসিফ মাহমুদ

বিকেল ৩টায় সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X