কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

মৎস্যকন্যা হতে ছাড়লেন শিক্ষকতা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্য পূরণের জন্য মানুষ কত কিছুই না করেন। অবর্ণনীয় পরিশ্রম, ত্যাগ স্বীকার বা ঝুঁকি নেওয়া—এগুলো যেন মামুলি ব্যাপার। দীর্ঘ প্রচেষ্টার পর যখন লক্ষ্য বাস্তবে ধরা দেয় তখন যে প্রশান্তি মেলে, তা অমূল্য। ইতালিতে এক নারী শিক্ষকও নিজের স্বপ্ন পূরণে ঠিক এমনটাই করেছেন। তার স্বপ্ন ছিল পেশাদার মৎস্যকন্যা হওয়া। সে স্বপ্ন পূরণে তিনি ছেড়ে দিয়েছেন উচ্চ বেতনের শিক্ষকতা পেশা।

৩৩ বছর বয়সী ওই নারী হচ্ছেন মস গ্রিন, যিনি যুক্তরাজ্যের টরকুয়ে শহর থেকে ২০১৬ সালে ইতালির সিসিলি দ্বীপে পাড়ি জমান ইংরেজির শিক্ষক হতে। এর মধ্যে একদিন স্থানীয় সমুদ্র সৈকতে তিনি ‘মৎস্যমানব’-এর পোশাকে একজনকে দেখতে পান। এরপর থেকেই মৎস্যকন্যা হওয়ার ঝোঁক পেয়ে বসে তাকে, ছাড়েন চাকরি।

মৎস্যকন্যা হয়ে অনুশীলন শুরুর পরের সময়গুলো খুবই রোমাঞ্চকর ছিল মসের। লেজ লাগিয়ে সাঁতার কাটার এ অনুশীলন তাকে আরও বেশি প্রকৃতি ও সাগরকে অনুভব করতে সহযোগিতা করেছিল। শখ পূরণে মৎস্যকন্যা হওয়ার পর তিনি পেশাদার কোর্সও করেন। এর দুই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম সূত্রে চাকরিতে ডাক পান। যদিও এতে আগের মতো আয় হয় না। কিন্তু তাতে মোটেও অখুশি নন স্বপ্নবাজ এ নারী। পেশা বদলের কারণে তার মধ্যে কোনো অপরাধবোধও নাকি কাজ করে না। সূত্র: এবিপি লাইভ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X