বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

আরিফার শখের ছাদবাগান

আরিফার শখের ছাদবাগান

ঢাকার দোহার উপজেলার নারিশা বেলতলা এলাকার আরিফা আক্তার। ছাদবাগান করে সফলতার মুখ দেখেছেন। লিখেছেন শওকত আলী রতন-

ছাদবাগানের ফুল, সবজি টবে পানি দিচ্ছিলেন আরিফা। স্বামী রজ্জব আলী বেপারি ২০১৫ সালে চাকরির সুবাদে তুরস্কে যান। আরিফার দুই সন্তান স্কুলে চলে গেলে একরকম অলস সময় কাটত তার। সময়টা কাজে লাগাতে বাড়ির ছাদে টবের মধ্যে দেশি বিদেশি ফুলগাছ রোপণ করেন। অল্পদিনেই ফুলে ফুলে ভরে পুরো ছাদ। পাশাপাশি কবুতর পালনও শুরু করেন। কবুতরের বিষ্ঠা জৈব সার হিসেবে ব্যবহার করে ফুল গাছের পাশাপাশি সবজি চাষ শুরু করেন। প্রথমে অল্প কিছু গাছ দিয়ে শুরু করলেও ভালো ফলন হওয়ায় সব ধরনের সবজি ও ফলের গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়ে। অল্পদিনের মধ্যেই নানা ধরনের সবজি, ফুল ও ফলগাছে ভরে উঠেছে ছাদের আঙিনা। ছাদে স্থান পেয়েছে মরিচ, বেগুন, বরবটি, ঝিঙা, ধুন্দল, পেঁপে, লাউ, কলা, আখ, কমলা, মাল্টা, লেবু, জামরুল, কতবেল, বড়ই, আপেল, বিলম্ব, আম, পেয়ারা, আলুবোখারা, পেস্তাবাদাম, ড্রাগন, জামরুল, ঘৃত কুমারী, নাশপাতি, মালভেরি ইত্যাদি।

পরিত্যক্ত ছাদ এখন গাছে গাছে সবুজে ভরে গেছে। ছাদে গাছ লাগানোর জন্য আগের তুলনায় ছাদ গরমও কম হয়। অন্যদিকে অক্সিজেন মিলছে ছাদে। প্রতিদিনের প্রয়োজনীয় সবজি এখন নিজেদের বাগান থেকেই সংগ্রহ করতে পারছেন। সবজির জন্য এখন আর বাজারে যাওয়া লাগে না বলে জানান আরিফা আক্তার। পাশাপাশি আত্মীয়স্বজনদের দিয়ে থাকেন। গত বছর ছাদে রোপণকৃত ড্রাগনের ১৬টি গাছ থেকে প্রায় ৪ মণ ফল সংগ্রহ করতে পেরেছেন, যা নিজের পুষ্টি চাহিদা মেটানোর পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করেন।

বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে জৈবসার ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে ফলন ফলিয়ে থাকেন। গাছ লাগানোর জন্য টব হিসেবে ব্যবহার করেছেন বালতি, ড্রাম অব্যবহৃত তেলের বোতল। প্রতিদিন দুইবেলা গাছগুলোর যত্ন নিয়ে থাকেন আরিফা।

কৃষিবিষয়ক পরামর্শের কথা জানতে চাইলে তিনি জানান, কৃষি অফিসের কর্মকর্তা এসে বিভিন্ন সময় পরামর্শ দেন। শতভাগ রাসায়নিক বিষমুক্ত সবজি ফলানোর চেষ্টা করছি।

ছাদ কৃষি সম্পর্কে আরিফা আক্তার বলেন, আমাদের দেশে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি রয়েছে। পুষ্টির অভাবে অনেকে নানা

অসুখ বিসুখে ভুগে থাকেন। বাড়ির ছাদে ড্রাগন চাষ করা গেলে পরিবারের পুষ্টি চাহিদা জোগানো সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X