তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০২:২১ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১০:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন মিশনে শাকিব খান

নতুন মিশনে শাকিব খান
নতুন মিশনে শাকিব খান

নতুন মিশনে নেমেছেন শাকিব খান। ঢালিউডের জনপ্রিয় এ নায়ক দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি দেশ-বিদেশে ব্যবসায়িকভাবে সফল হয়। একই পরিচালকের ‘রাজকুমার’ সিনেমাটিও দর্শকরা দারুণভাবে গ্রহণ করে। এরপর রায়হান রাফীর ‘তুফান’র মাধ্যমেও দর্শকদের বিনোদন দিয়েছেন। সিনেমাটি এখন দেশ ও দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে।

এদিকে আসছে সেপ্টেম্বরে এ নায়কের বিগ বাজেটের সিনেমা ‘দরদ’ মুক্তির ঘোষণা এসেছে। এটি শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র। বিগ বাজেটের সিনেমায় তার বিপরীতে রয়েছেন বলিউডের ‘জান্নাত’খ্যাত অভিনেত্রী সোহান চৌহান। পরিচালনা করেছেন অনন্য মামুন।

পরপর চারটি বিগ বাজেটের সিনেমার পর নতুন মিশনে নেমেছেন শাকিব। তিনি তার পরিকল্পনার কথা খোলামেলা খুব একটা বলেন না। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে নতুন নির্মাতাদের সুযোগ দিয়েছেন তিনি। তরুণ নির্মাতা হিমেল আশরাফের হাত ধরে প্রিয়তমার মাধ্যমে তার ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হয়। কারণ করোনা-পরবর্তী সময়ে সিনেমার বাজার সেভাবে ঘুরে দাঁড়ায়নি। বিভিন্ন সময়ে মোস্তফা কামাল রাজ, শামীম আহমেদ রনি, তপু খান, সবশেষ রায়হান রাফীসহ অনেক নির্মাতার সঙ্গে কাজ করতে দেখা গেছে কিং খানকে। তাদের অনেকের হাত ধরে ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছেন। সিনেমা নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন এবং সেই সিনেমা শুধু বাংলাদেশে নয়, বিশ্ববাজারে সব বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছাবে এমন পরিচালকদের সঙ্গে কাজ করতে চান শাকিব। ছোট পর্দার নির্মাতা কাজল আরেফিন অমিসহ আরও অনেকেই নায়কের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা যায়।

পরবর্তী সিনেমায় শাকিব নির্মাতা হিসেবে কাকে বেছে নেন তা সময়ের ব্যাপার। এ ছাড়া ভারতীয় বড় প্রযোজনা সংস্থাও তাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী। সে ক্ষেত্রে তারা যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে চান। সব মিলে শাকিব কোন দিকে হাঁটবেন তা বলার সময় এখনো আসেনি। তবে আটঘাট বেঁধেই নতুন মিশনে নামবেন—তার ঘনিষ্ঠজনদের এমনই ভাষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১০

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

১১

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১২

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১৩

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৪

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৫

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৬

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৭

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৮

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৯

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

২০
X