তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:২৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

অপুর পর শাকিবও যাচ্ছেন কলকাতায়

অপুর পর শাকিবও যাচ্ছেন কলকাতায়

আমেরিকায় বেশ কিছুদিন ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাম খান জয়। সেখানে থেকে ফিরেই কলকাতায় পাড়ি জমিয়েছেন অপু। কারণ, পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে গতকাল প্রদর্শিত হয়েছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’। এ প্রদর্শনীর উদ্দেশ্যেই পরিচালক বন্ধন বিশ্বাসের সঙ্গে সেখানে গেছেন অপু। এদিকে জানা যায়, ঠিক একইভাবে দেশে ফিরে কলকাতায় উড়াল দেবেন শাকিব খান। ঢালিউডের এ শীর্ষ নায়ক আগামী ৪ আগস্ট পা রাখবেন ঢাকায়।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্রে জানা গেছে, পরিচালক অনন্য মামুনের নতুন ছবির বিষয়ে মিটিং করবেন শাকিব। যেখানে তার নায়িকা হিসেবে একাধিক বলিউড অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে, যদিও কে থাকছেন শাকিবের জুটিতে, তা এখনো চূড়ান্ত হয়নি। সব ঠিক থাকলে এই প্রজেক্টকে ‘হ্যাঁ’ বলবেন নায়ক। ছবিটির শুটিং হবে সেপ্টেম্বরের শেষে।

এদিকে, ছেলে ও সাবেক স্ত্রী অপুকে নিয়ে আমেরিকায় একসঙ্গে সময় কাটানোর পরই জল্পনা তৈরি হয় শাকিব-অপু কি ফের সংসার করবেন? এমন প্রশ্নে ভারতীয় গণমাধ্যমে অপু বললেন, ‘আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবনে কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X