তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

পরিবার সবার আগে: মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। নিজের প্রথম সিনেমা দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন এসেছেন দর্শকদের হৃদয় জয় করতে, যা এরই মধ্যে করে ফেলেছেন তিনি। যার ফলে বর্তমানে তার কাজের ব্যস্ততাও অন্য অভিনেত্রীদের থেকে বেশি। যেই ব্যস্ততা থাকছে আজ

বিশেষ দিনেও।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন বিদ্যা সিনহা মিম। সেই সুবাদে আজ তার জন্মদিন। আজকের দিনেও রয়েছে তার কাজের ব্যস্ততা। অথেনটিক কসমেটিকসের নির্ভরযোগ্য রিটেইল চেইন ‘হারল্যান স্টোর’-এর একটি প্রমোশনে অংশগ্রহণ করবেন তিনি।

দিনটি নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জন্মদিন আসার পূর্ব থেকেই একটা ভালো লাগার অনুভূতি কাজ করা শুরু করে মনের ভেতর। আমার প্রিয় কিছু মানুষ আছেন, যারা আমার এ দিনটি ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা-মা আর সনি। এ ছাড়াও ভক্তরা তো রয়েছেই। তো দেখা যায় যে, নানান ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত হই, আনন্দিত হই, মুহূর্তগুলো হয়ে উঠে স্মরণীয়। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি, যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সবসময় আগলে রাখে। তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছে, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ঈশ্বরের কাছে একটাই চাওয়া, তিনি যেন আমার বাবা-মাকে সুস্থ রাখেন। জন্মদিনে এই কামনা।’

মিম অভিনীত সর্বশেষ ব্যবসা সফল সিনেমা ছিল ‘পরাণ’। এ ছাড়া তার ‘দিগন্তে ফুলের আগুন’ ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X