তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

টম্ব রাইডার সিরিজে সোফি টার্নার

অভিনেত্রী সোফি টার্নার। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সোফি টার্নার। ছবি: সংগৃহীত

অ্যামাজনে আসন্ন টিভি সিরিজ ‘টম্ব রাইডার’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোফি টার্নার।

জানা গেছে, এখনো চুক্তিটি পুরোপুরি সম্পন্ন হয়নি, তবে শিগগিরই এটি চূড়ান্ত হবে। এ সিরিজটি ২০২৩ সালের শুরুর দিকে অ্যামাজনে গ্রিনলাইট পেয়েছিল। এ প্রজেক্টে ফোবি ওয়ালার-ব্রিজ লেখক এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সিরিজটি ডেভেলপমেন্টে থাকার খবর পাওয়া গিয়েছিল। খবর: ভ্যারাইটি

টার্নার হলেন ক্রফট চরিত্রে অভিনয় করা সবশেষ হায়ার প্রোফাইল অভিনেত্রী। যিনি আসন্ন ‘টম্ব রাইডার’ ভিডিও গেম সিরিজের ভিত্তিতে তৈরি চরিত্রটি পর্দায় তুলে ধরবেন। রোমাঞ্চকর এ চরিত্রে এর আগে অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডারকে অভিনয় করতে দেখা গেছে। এবার একই চরিত্রে অভিনয় করছেন সোফি। তবে এটি সিনেমা রূপে নয়, আসছে সিরিজ আকারে।

টার্নার ‘গেম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান, যেখানে তিনি পুরো আটটি মৌসুমে অভিনয় করেছেন। ২০১৯ সালে তিনি এ সিরিজটির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া তিনি ‘এক্স-ম্যান: অ্যাপোক্যালিপস’ ও ‘এক্স-ম্যান: ডার্ক ফিনিক্স’ সিনেমাগুলোতেও জিন গ্রে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

‘টম্ব রাইডার’ সিরিজটি ক্রিস্টাল ডাইনামিকস, অ্যামাজন এমজি এম স্টুডিওস ও লিজেন্ডারি টেলিভিশনের অধীনে তৈরি হচ্ছে। এ সিরিজে কনসালট্যান্ট এক্সিকিউটিভ প্রডিউসারদের মধ্যে রয়েছেন ওয়েলসস্ট্রিট প্রোডাকশন থেকে ফোবি ওয়ালার-ব্রিজ ও জেনি রবিন্স, ডিজে২ এন্টারটেইনমেন্ট থেকে ডিমিত্রি এম. জনসন ও মাইকেল শেল, স্টার পার্টি থেকে থাকছেন অ্যামান্ডা গ্রিনব্ল্যাট ও রায়ান অ্যান্ডোলিনা। সিরিজটি প্রযোজনা করছে ক্রিস্টাল ডাইনামিক ও এমজি এম স্টুডিও। তবে সিরিজটি কে পরিচালনা করছেন এবং সোফি ছাড়া আর কে কে অভিনয় করছেন, এ বিষয়ে কোনো তথ্য মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১০

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১১

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১২

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৩

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৪

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৫

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৬

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৭

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৮

জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

২০
X