তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

সাব্বির-লুইপার ব্যস্ততা

সংগীতশিল্পী সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। ছবি: সংগৃহীত

সারা দেশে শীতের আবহ তৈরি হয়েছে। সংগীতশিল্পীদের এ সময় ব্যস্ততা বেড়ে যায়। নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত শিল্পীরা মঞ্চে ব্যস্ত সময় পার করেন। প্রজন্মের দুই সংগীতশিল্পী সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপাও একটু একটু করে স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠছেন।

এরই মধ্যে তারা দুজন বেশকিছু টিভি শোতে আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করেছেন। গত শনিবার রাজধানীর গলফ ক্লাবে ‘আর্মড ফোর্সেস ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন সাব্বির ও লুইপা।

দুজন আলাদাভাবেই সংগীত পরিবেশন করেছেন এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে সাব্বির জামান একে একে সংগীত পরিবেশন করেন ‘আমি আকাশ হয়ে আছি পরী’, ‘দিন যায় কথা থাকে’, ‘এমনও তো প্রেম হয়’, ‘ফিরিয়ে দাও’, ‘মেলায় যাই রে’ গানগুলো। লুইপা উপস্থিত শ্রোতা-দর্শককে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম’, ‘তোমার আকাশ দুটি চোখে’, ‘খোলা জানালায় চেয়ে দেখি’ গানগুলো গেয়ে শোনান। লুইপার কণ্ঠের গানও শ্রোতা-দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

সাব্বির জানান, লুইপার সঙ্গে একটি দ্বৈত গান নিয়ে পরিকল্পনা করছেন তিনি। কারণ লুইপার সঙ্গে নানা সময়ে স্টেজ শোতে সংগীত পরিবেশন করতে হয়। নিজেদের একটি মৌলিক গান হলে বিষয়টা আরও ভালো হয়। এদিকে লুইপা জানান, এরই মধ্যে আরও কয়েকটি স্টেজ শো কনফার্ম হয়েছে। সাব্বির জানান, গতকাল তিনি রংপুরে একটি শোতে সংগীত পরিবেশন করেন। আগামী ৩০ নভেম্বর রাজধানীর উত্তরা ক্লাবে সংগীত পরিবেশন করবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X