তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

পুলিশের স্ত্রী হওয়া সহজ না: রাইমা

অভিনেত্রী রাইমা সেন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী রাইমা সেন। ছবি: সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিকে কেন্দ্র করে সিনেমাপ্রেমী দর্শকের জন্য উপহার হিসেবে থাকে নতুন নতুন সিনেমা। মুক্তির তালিকায় এগিয়ে থাকে হলিউড-বলিউড। তবে এবার পিছিয়ে নেই টালিউড ইন্ডাস্ট্রিও। বড়দিনে বাংলা ছবির দর্শকের জন্য বড় উপহার নিয়ে আসছেন অভিনেত্রী রাইমা সেন। মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’ সিনেমা। এটি পরিচালনা করছেন প্রতীম ডি গুপ্ত।

সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। এরপর তাদের হাতে আসতে থাকে একের পর এক উটনেস। খুলতে থাকে রহস্যের জট। এমনই এক গল্পে অভিনয় করেছেন রাইমা সেন, যা ট্রেলারে তিনি বুঝিয়ে দিয়েছেন আরও একটি ভয়ংকর থ্রিলার তিনি দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। সিনেমাটি ২০ ডিসেম্বর কলকাতায় মুক্তি পাবে।

সিনেমাটি নিয়ে রাইমা বলেন, ‘এই সিনেমায় আমি একজন পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। গল্পটি যখন আমার কাছে আসে তখন দেখেই একটু অবাক হই। আবারও পুলিশের স্ত্রীর চরিত্রের জন্য আমাকে নির্ধারণ করা হয়েছে! কারণ এর আগে আমি একই ধরনের চরিত্রে দুটি সিনেমায় অভিনয় করেছি, এটি নিয়ে তিনটি। কাজ তিনটি করে বুঝতে পেরেছি যে, পুলিশের স্ত্রী হওয়া সহজ নয়। কাজটি যেমন গোছানো হয়েছে, তেমনি গল্পের পরতে পরতে টুইস্ট আছে। এ ছাড়া আমি টোটা রায়চৌধুরীর বিপরীতে অভিনয় করছি। মজার বিষয় হচ্ছে, ২০ বছর পর আমরা আবারও একসঙ্গে কাজ করলাম। সবকিছু মিলিয়ে কাজটি সুন্দর হয়েছে। এখন দর্শকের কাছে কেমন লাগবে সেটাই দেখার।’ এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। এটি টালিউডে তার প্রথম সিনেমা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X