তামজিদ হোসেন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

নাচে-গানে শুরু নতুন বছর

নাচে-গানে শুরু নতুন বছর। ছবি: সংগৃহীত
নাচে-গানে শুরু নতুন বছর। ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটা যখন ঠিক রাত ১২টা। তখনই শুরু হয়েছে নতুন একটি বছর। এর আগে থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ মেতেছে উৎসবে। যেই উৎসবের রং লাগে বাংলাদেশেও। এদিন দেশের তারকাদের বড় একটি অংশের নতুন বছর শুরু হয় নাচ-গানের মধ্য দিয়ে।

বছরের প্রথম দিন স্টেজ শোয়ের মধ্য দিয়ে শুরু হয় দেশের ব্যান্ড সংগীতের সবচেয়ে বড় তারকা নগরবাউল খ্যাত জেমসের। ব্যান্ড দলসহ তিনি এদিন রাত থেকেই স্টেজ মাতাতে থাকেন সিলেটে। ৩১ ডিসেম্বর রাত থেকে তারা গান পরিবেশন করেন ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। এ সময় নতুন বছরে নগরবাউলের প্রত্যাশা নিয়ে কথা হয় কালবেলার সঙ্গে। ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘স্টেজ শোয়ের মাধ্যমে নতুন বছর শুরু করেছে নগরবাউল, যা চলবে বছরজুড়ে। আমরা প্রত্যাশা করি নতুন বছর হবে শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ এক বাংলাদেশ। ব্যান্ডের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এদিন রাজধানীর বিভিন্ন হোটেলেও ছিল দর্শকদের জন্য মনোমুগ্ধকর আয়োজন। এদিন রাজধানীর শোরাটনে গান পরিবেশন করে ব্যান্ড আর্টসেল ও শিরোনামহীন। একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী মিলা এবং সবশেষ নেচে মঞ্চ মাতান চিত্রনায়িকা পূজা চেরি।

এদিন ব্যান্ড আর্টসেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ব্যান্ডের সদস্য লিংকন বলেন, ‘নতুন বছর নতুন উদ্যমে শুরু হোক সবার। আমাদের এই ব্যস্ততা বছরজুড়ে বজায় থাকুক সেই কামনাই রইল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এ ছাড়া শিরোনামহীন, পূজা ও মিলার পক্ষ থেকেও জানানো হয় নতুন বছরের শুভেচ্ছা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X