কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

পরিবর্তন করা হচ্ছে কাবার কিসওয়া

পবিত্র কাবার কিসওয়া। ছবি : সংগৃহীত
পবিত্র কাবার কিসওয়া। ছবি : সংগৃহীত

হিজরি নতুন বছর উপলক্ষে পরির্ব্তন করা হচ্ছে পবিত্র কাবার কিসওয়া তথা গিলাফ। হিজরি ১৪৪৭ উপলক্ষে গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়েছে সৌদি আরব।

বুধবার (২৫ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির গ্র্যান্ড মসজিদ ও নবী মসজিদের বিষয় দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাতেই শুরু হবে এই পবিত্র গিলাফ পরিবর্তনের কাজ।

করে পবিত্র কাবাঘরের গিলাফ (কিসওয়া) পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়েছে সৌদি আরব।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর বিষয় দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাতেই এ কাজ শুরু হবে। প্রায় ১১ মাস ধরে নিখুঁত কারুকার্যে নতুন কিসওয়াটিকে সাজানো হয়েছে। মক্কার উম্মুল জুদ এলাকায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কিসওয়াতে এটির যাবতীয় কারুকার্য করা হয়েছে।

প্রাচীন রীতি অনুযায়ী ৭টি ধাপে কিসওয়া তৈরি হয়। এগুলো হলো পানি পরিশোধন, রেশম ধোয়া, কালো রঙে রঞ্জন, বয়ন, কোরআনের আয়াতের জ্যামিতিক ছাপ, স্বর্ণ-রুপা সুতার সূচিকর্মের চূড়ান্ত সংযোজন ও পরীক্ষা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭টি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো দিয়ে গঠিত এই গিলাফে মোট ৬৮টি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। এগুলো রুপার সুতা এবং ২৪ ক্যারেট সোনায় মোড়ানো সুতার মাধ্যমে লেপ্টে দেওয়া হয়েছে। নতুন গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৯ জিলহজ) আসরের পর পুরনো কিসওয়া সরানোর প্রক্রিয়া শুরু হবে। নতুন গিলাফটি বৃহস্পতিবার (১ মুহাররম) হিজরি নতুন বছরের প্রথম প্রহরে কাবার গায়ে পরানো হবে।

পবিত্র কাবার গিলাফ পরিবর্তন ঐতিহাসিক পরম্পরা। আগে হজের দিন এটি পরিবর্তন করার রীতি ছিল। তবে বর্তমানে ১ মহররম হিজরি নববর্ষের প্রথম প্রহরে করা হয়ে থাকে।

বিশেষভাবে তৈরি এ গিলাফে প্রতি মিটারে ১০ ধাপে ৯৯০০ সুতা লাগানো হয়। গিলাফের বাইরের কালো কাপড়ে স্বর্ণমণ্ডিত রেশম সুতা দিয়ে ক্যালিগ্রাফি করেন দক্ষ কারিগররা। এরপর ঝারনিখ কালি দিয়ে প্রথমে কাপড়ে ক্যালিগ্রাফির আউটলাইন দেওয়া হয়। পরে কারিগরদের দক্ষ হাতের ছোঁয়ায় হরফের ভেতর রেশম সুতার মোটা লাইন বসিয়ে স্বর্ণের সুতা দিয়ে বিশেষ পদ্ধতিতে হরফ ফুটিয়ে তোলা হয়।

মক্কার উম্মুদ জুদ এলাকায় বিশেষ কারখানায় কাবা শরিফের গিলাফ নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয়। গিলাফ তৈরির কাজে ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশমি সুতা এবং ২৫ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X