তামজিদ হোসেন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

মাওরার শ্বশুরবাড়ি দখল

স্বামী আমির সঙ্গে অভিনেত্রী মাওরা হোসেন। ছবি : সংগৃহীত
স্বামী আমির সঙ্গে অভিনেত্রী মাওরা হোসেন। ছবি : সংগৃহীত

একসময় ‘সানাম তেরি কসম’ সিনেমা দিয়ে বলিউড মাতানো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাওরা হোসেন এবার আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে। পর্দার রঙিন জীবন পেরিয়ে এবার বাস্তব জীবনে শুরু করলেন ভালোবাসার নতুন যাত্রা। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন তিনি এবং নতুন জীবনের স্বপ্ন নিয়ে এবার পা রেখেছেন স্বামীর ঘরে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে দেখিয়েছেন তার স্বামীর বাসার প্রতিটি কোণের ঝলক।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি লাহোর ফোর্টে অভিনেতা আমির গিলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই সুন্দরী। বিয়ের পর বর্তমানে মাওরা হানিমুন পিরিয়ড উপভোগ করছেন স্বামী অভিনেতা আমির গিলানির সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ঠিকানার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রতিবার যখন আমি নতুন একটা বাড়ি কিনেছি, তখন আমার মা বলতেন, ‘আল্লাহ সেখানে থাকার নসিব দান করুক।’ আজ আমি সত্যিই বুঝতে পারলাম, এর মানে কী। একজন মানুষ কতদিন একটা জায়গায় থাকতে পারবে, সেটা সত্যিই কপালে লেখা থাকে।’

তিনি আরও লেখেন, আজ আমি আমার সব পছন্দের জিনিসপত্র আমার শ্বশুরবাড়ি সরিয়ে নিয়ে এলাম। এটা করতে আমার অনেক সময় লেগেছে। কিন্তু এটা ছিল এক অদ্ভুত মিষ্টি-কষ্টের অনুভূতি। আমি আমার স্বামীর বাড়িটাকে খুব ভালোবাসি, এবং সেখানে যেতে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। তবে যতটা সহজেই এটা ঘটেছে, সব কৃতিত্ব আমার অসাধারণ শ্বশুরবাড়ির প্রত্যেক মানুষের।

মাওরা আরও লিখেছেন, তবে আমি নিজের জন্য সময় নিয়েছিলাম, এ দিনের অনুভূতিটাকে নিজের মধ্যে নেওয়ার জন্য। নিজের বাসা ছেড়ে নতুন একটা জায়গাকে ‘নিজের বাড়ি’ বলা কখনোই সহজ নয়। ধীরে ধীরে, এটা আমার নিজের জায়গা মনে হতে শুরু করেছে। এখন আমি আমার প্রিয় জিনিসগুলো একে একে নিয়ে যাচ্ছি এবং ওর পুরো জায়গাটাকেই যেন আমি দখল করে নিচ্ছি।

মাওরা ও আমির একসঙ্গে ‘সাবাত’ (২০২০) এবং ‘নিম’ (২০২৩) নাটকে অভিনয় করেছেন, যেখানে তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়। সে সময়ই তারা সম্পর্কে জড়ান। প্রেমের সম্পর্কে থাকলেও এ বিষয়টি ব্যক্তিগত রাখেন তারা এবং বিয়ের মাধ্যমে তারা তা প্রকাশ্যে আনেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার উপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

১০

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

১১

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

১২

‘কসাই শামীম’ গ্রেপ্তার

১৩

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

১৫

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

১৭

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

১৮

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

১৯

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পেছনে মেসিরা?

২০
X