তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

দর্শকে খুশি বাঁধন

দর্শকে খুশি বাঁধন

এবারের ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে একটি ‘এশা মার্ডার: কর্মফল’। যেখানে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের সিনেমার দর্শক প্রতিক্রিয়া জানতে প্রতিনিয়ত সিনেপ্লেক্স ভিজিট করছেন তিনি। শুনছেন দর্শকের কাছ থেকে তাদের ভালো লাগার কথা। সিনেমাটি নিয়ে হলে হলে ঘুরে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বাঁধন। যার প্রতিক্রিয়া জানিয়ে বাঁধন বলেন, ‘আমি খুবই খুশি। কারণ সুযোগ পেলেই সিনেপ্লেক্সে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, দর্শকের প্রতিক্রিয়া শুনছি। তারা যে সিনেমাটিকে এভাবে ভালোবাসবে, তা আমি ভাবতেই পারছি না।’ ভক্তদের সঙ্গে যেমন দেখা করছেন, তেমনি সিনেমা নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। দর্শকদের এই আগ্রহ তাকে মুগ্ধ করেছে, যা নিয়ে বাঁধন বলেন, “আজ আমি অনেক খুশি। আমি অত্যন্ত খুশি। আজও সিনেমা হলে এসেছি, দেখলাম হাউসফুল। উঁকি মেরেছি, দেখেই মনটা ভরে গেছে। দর্শকরা যে সিনেমাটি এত পছন্দ করবেন, সেটা ভাবিনি। খুবই ভালো লাগছে। আমরা ‘এশা মার্ডার: কর্মফল’ নিয়ে যতটুকু আশা করছিলাম, দর্শকের থেকে তার চেয়ে বেশি পেয়েছি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা।” এ সময় নিজের সিনেমার পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া বাকি পাঁচ সিনেমা নিয়েও কথা বলেন বাঁধন। তিনি বলেন, ‘আমাদের দেশের দর্শকের টেস্টের পরিবর্তন হয়েছে। তারা ভিন্ন ভিন্ন গল্প দেখতে পছন্দ করছেন। শুধু একটি দুটি নয়—সব সিনেমাই দেখছেন এবার দর্শক, যা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো সংবাদ। আশা করছি আগামীতেও দর্শকের এমন ভালোবাসা বজায় থাকবে।’ সত্য ঘটনা অবলম্বনে ‘এশা মার্ডার: কর্মফল’ পরিচালনা করেছেন সানী সানোয়ার। একই সঙ্গে কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি। বাঁধন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবিড় আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন ও সৈয়দ এজাজ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X