তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৯:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

ধামাকা নিয়ে আসছেন তারা

ধামাকা নিয়ে আসছেন তারা

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও শর্বরীর নতুন চলচ্চিত্র আলফা ঘিরে উদ্দীপনা ক্রমেই বাড়ছে। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে প্রথমবারের মতো নারী নেতৃত্বে নির্মিত এ অ্যাকশন-থ্রিলারটি চলতি বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলোর একটা হতে যাচ্ছে। এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, সিনেমা মুক্তির আগে আলিয়া ও শর্বরীকে দেখা যাবে সিনেমার বিশেষ একটি গানে। যেটি হতে যাচ্ছে বিগ বাজেটের। গানটির দৃশ্যায়ন ঘিরে দুজনই করেছেন কঠোর পরিশ্রম। ‘আলফা’ সিনেমার একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আলিয়া ও শর্বরী দুজনই গানটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। এর মধ্য দিয়ে আলিয়া স্পাই ইউনিভার্সে আত্মপ্রকাশ করবেন এবং এ ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব দেওয়া প্রথম নারী হবেন। সিনেমায় আলিয়া ও শর্বরীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অনিল কাপুর ও ববি দেওল। বিশেষ অতিথির ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। আলফা ২০২৫ সালের ক্রিসমাসে গ্র্যান্ড থিয়েট্রিক্যাল রিলিজ পেতে যাচ্ছে। অন্যদিকে আলিয়া ভাটকে আরও দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়, যা পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এ চলচ্চিত্রে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X