তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

আজ থেকে ‘মোস্তফা’

আজ থেকে ‘মোস্তফা’

বাংলাদেশে তুর্কি ধারাবাহিকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার আরটিভির পর্দায় আসছে বহুল প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত রোমান্টিক থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’। আজ ১ আগস্ট থেকে সপ্তাহের ৭ দিন রাত ৯টায় এটি প্রচারিত হবে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র মোস্তফা—একজন আদর্শবাদী ও সৎ পুলিশ কর্মকর্তা। জীবনে তার সবচেয়ে বড় ভালোবাসা তার ছেলে। তবে একদিন চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ষড়যন্ত্রের ফাঁদে পড়েন তিনি। জড়িয়ে পড়েন এক মিথ্যা মামলায়, যার ফলে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় এবং এক বছরের জন্য জেলে পাঠানো হয়। এ সময়টায় তিনি শুধু চাকরি নয়, হারান তার ছেলের হেফাজতও। মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিজের জিম্মায় নিয়ে নেয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর মোস্তফা তার সন্তানকে ফিরে পাওয়ার এবং নিজ সম্মান ও চাকরি পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে ওঠেন। এ সময় তার পরিচয় হয় এক চিকিৎসক, আইসেগুলের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে একটি গভীর প্রেমের সম্পর্ক। কিন্তু মোস্তফা জানে না, যে নারীর সঙ্গে সে প্রেমে পড়েছে, সে ইস্তাম্বুলের কুখ্যাত গডফাদার বাহরির মেয়ে। এভাবেই এগিয়ে যাবে এ ধারাবাহিকের গল্প। রোমাঞ্চ, প্রেম, বিশ্বাসঘাতকতা ও নাটকীয়তার জটিল মিশেলে তৈরি হয়েছে এই ২৫০ পর্বের সিরিজ ‘মোস্তফা’। ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা ইলকের কালেলি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ আরও অনেকে।

ধারাবাহিকটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X