তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বিপাকে সিদ্ধার্থ-জাহ্নবী

বিপাকে সিদ্ধার্থ-জাহ্নবী

মুক্তির আগেই বিপত্তি। সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের বহুল প্রতীক্ষিত ছবি ‘পরম সুন্দরী’ এখন বিতর্কের কেন্দ্রে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি জালে জড়িয়ে গেছে সিনেমাটি, অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে এসেছে ছবিটির প্রিমিয়ারের মুহূর্তে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির একটি গানের দৃশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। তাদের দাবি, সিনেমার গানের এক দৃশ্যে গির্জার ভেতরে প্রেমে মজেছিলেন জাহ্নবী ও সিদ্ধার্থ। কীভাবে ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এরই মধ্যে এক খ্রিষ্টান সংগঠন ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) একটি চিঠি পাঠানো হয়েছে। মুম্বাই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও মহারাষ্ট্র সরকারের কাছেও এই সংগঠনের তরফে চিঠি পাঠানো হয়েছে। এমনকি ছবির পরিচালককেও চিঠি পাঠিয়েছেন তারা। পরিচালকের কাছে অনুরোধ করেছেন ছবি থেকে বাদ দিয়ে দিতে হবে ওই বিশেষ দৃশ্যটি। সংগঠনের প্রেরণকৃত সেই চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে ইচ্ছাকৃতভাবে ছবিতে এমন কিছু দৃশ্য রাখা হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। দর্শক টানতেই এটা হয়ে থাকে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে দাবি তাদের। বাকস্বাধীনতা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার কথাও বলেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X