তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন প্রজন্মের গল্প নিয়ে ফিরছে ‘পিকি ব্লাইন্ডার্স’

‘পিকি ব্লাইন্ডার্স’ । ছবি : সংগৃহীত
‘পিকি ব্লাইন্ডার্স’ । ছবি : সংগৃহীত

জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। বিবিসি ও নেটফ্লিক্সের যৌথ উদ্যোগে নির্মিতব্য এই সিক্যুয়েল সিরিজ আবারও আসছে। এবার দেখা যাবে শেলবি পরিবারের নতুন প্রজন্মকে।

সিরিজটি লিখেছেন ও তৈরি করছেন এর স্রষ্টা স্টিভেন নাইট। তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো বার্মিংহামকে কেন্দ্র করেই এবারের গল্প। যেখানে দেখা যাবে শহরটির পুনর্গঠন প্রকল্পের মালিকানা নিয়ে শুরু হবে নির্মম প্রতিযোগিতা। যেখানে নতুন প্রজন্মের শেলবিরা এবার হাল ধরবে।

প্রতিটি সিজনে থাকছে ছয়টি করে এক ঘণ্টার এপিসোড। ১৯৫৩ সালের প্রেক্ষাপটে নির্মিত সিরিজটি শুট হবে বার্মিংহামের ডিগবেথ লোক স্টুডিওসে।

বিবিসির ড্রামা পরিচালক লিন্ডসে সল্ট জানান, ‘পিকি ব্লাইন্ডার্স’ শুরু থেকেই দর্শকদের কাছে গেম-চেঞ্জিং সিরিজ ছিল। নতুন অধ্যায় নিয়েও তিনি আশাবাদী। নেটফ্লিক্সের মোনা কুরেশি বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকরা আবারও শেলবি পরিবারের গল্পে মুগ্ধ হবেন।’

কুডোস এবং গ্যারিসন ড্রামা যৌথভাবে সিরিজটি প্রযোজনা করছে। প্রযোজক হিসেবে থাকছেন স্টিভেন নাইট, সিলিয়ান মারফি, কেরেন উইলসন, মার্টিন হেইনস, জেমি গ্লেজব্রুকসহ বিবিসি ও নেটফ্লিক্সের নির্বাহী প্রযোজকরা।

তবে সিরিজটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, এটি ২০২৬ সালে নেটফ্লিক্সে প্রকাশ পাবে। এবারের গল্প-চরিত্রেও চমক থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X