কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

সোমবার (০৬ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ‘Research to Market: Strengthening Bangladesh's Innovation Ecosystem through Academic-Industry-Research Partnerships’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজন করা হয়েছে।

পরিবেশ এবং গৃহায়ণ উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনাসভায় অতিথি হিসেবে থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিএনপির কর্মসূচি

গুলশানে চেয়ারপারসনের অফিসে দুপুর ২টায় ‘কূটনীতিক প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে। কূটনীতিক প্রোগ্রামে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের কর্মসূচি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিকেল ৩টা ৩০ মিনিটে তার বসুন্ধরার কার্যালয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্স-এর ডেপুটি মিনিস্টার মান্যবর এ. বরিস একিঞ্চির নেতৃত্বে তুরস্কের রাষ্ট্রদূতসহ ৪ সদস্যের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়াও জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে বিকেল ৩টায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোনেস রোজি উইন্টারটনের সঙ্গে যুক্তরাজ্যের ঢাকাস্থ হাইকমিশন কার্যালয়ে এক সৌজন্য বৈঠকে মিলিত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X