দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা এনসিপির কার্যালয়ে বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : কালবেলা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা এনসিপির কার্যালয়ে বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার টোল প্লাজা সংলগ্ন উপজেলা এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আমরা যেহেতু আইনগতভাবে শাপলা প্রতীকের অধিকারী, তাই আমরা অবশ্যই শাপলাই চাই। এমনকি তাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা লাল শাপলা কিংবা সাদা শাপলার কথাও বলেছি। কিন্তু এর বাইরে এনসিপি অন্য কোনো প্রতীকের কথা চিন্তাও করছে না। এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।

তিনি আরও বলেন, যেহেতু আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো সমস্যা নেই। তাই এখানে নির্বাচন কমিশন স্পষ্টভাবে স্বেচ্ছাচারিতা করছে। নির্বাচন কমিশনের এই স্বেচ্ছাচারিতা নিশ্চয়ই কোনো প্রভাবকের প্রভাবে ঘটছে। হতে পারে কোনো রাজনৈতিক দল, সংস্থা কিংবা প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত হয়ে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না।

পিআর পদ্ধতি প্রসঙ্গে সারজিস বলেন, এনসিপি স্পষ্টভাবে বলেছে—পিআর পদ্ধতি উচ্চকক্ষে প্রয়োগ করা হোক। আমরা মনে করি, নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালুর মতো পরিবেশ, মানসিকতা ও স্থিতিশীলতা এখনো বাংলাদেশে পুরোপুরি তৈরি হয়নি। তাই প্রথমে উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন হোক, তার ইতিবাচক ফলাফল দেখলে পরে নিম্নকক্ষেও তা বিবেচনা করা যেতে পারে।

এর আগে, এদিন রাত ৮টায় দেবীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ফজলুল করিম, যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, পঞ্চগড় জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক জিএম আলামিন খন্দকার প্রমুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১০

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১২

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৩

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৫

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৬

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৭

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৮

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৯

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

২০
X