পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...

রংপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
রংপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

রংপুরের পীরগাছায় এক গৃহবধূকে (৪২) গাছে বেঁধে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর সতীন আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) রাতে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

এর আগে, গত ৪ অক্টোবর শুক্রবার ভোরে রংপুরের পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নের তৈয়ব গ্রামে গৃহবধূকে তার স্বামী মো. নজরুল ইসলাম (৪৭), তার ১ম স্ত্রী ও আত্মীয়স্বজন মিলে সুপারি গাছে বেঁধে বেধড়ক মারধর ও শারীরিক নির্যাতন করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রোববার বেলা ১১টার দিকে মাহিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে। পরে শেফালী বেগম বাদী হয়ে মোট ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে মাহিগঞ্জ থানা পুলিশ। পরে পুলিশ এজাহারনামীয় ২ নম্বর আসামি মোছা. আমেনা বেগমকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, একই উপজেলার পাওটানা হাটের নিজতাজ গ্রামে তার বাড়ি। তারা ২০১৪ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই তাকে নির্যাতন করতেন স্বামী ও সতিন আমেনা। এ কারণে তিনি তার নিকটজনের কাছে প্রায় এক বছর ধরে আশ্রিত ছিলেন। শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে এলে স্বামী নজরুল বলেন, তাকে তালাক দিয়েছেন। এ সময় তালাকের কাগজ দেখতে চাইলে তার ওপর নির্যাতন করা হয়।

মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস কালবেলাকে জানান, মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X