কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

ফাইল ছবি
ফাইল ছবি

অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর পুরো শরীরে একধরনের আড়ষ্টতা অনুভব করে। বিছানা ছেড়ে মেঝেতে পা ফেললে পায়ের তালুতে ব্যথা হয়। মনে হয় হাত, পাসহ পুরো দেহের ভাঁজে ভাঁজেই যেন ব্যথা লুকিয়ে আছে। সাধারণত হঠাৎ বা অতিরিক্তি পরিশ্রম করলে শরীর ব্যথা হয়ে থাকে। কিন্তু কায়িক পরিশ্রম ছাড়াই যদি প্রায়ই এমনটা হয়, তাহলে তা একদমই শরীরের জন্য ভালো লক্ষণ নয়।

ছোট ছোট সমস্যাকে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক সময় বড় ধরনের অসুখ হয়ে থাকে। অর্থাৎ অনেক সময় জটিল অসুখ হওয়ার আগে তা ছোট কোনো সমস্যার মাধ্যমে শরীরকে ইঙ্গিত দিয়ে থাকে। টেক্সাসের হেলথ কেয়ার অ্যাসোসিয়েটস এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আসুন প্রতিবেদন থেকে জেনে নেয়া যাক ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথার কারণ।

ঘুমানোর অবস্থান : ঘুমের জায়গা খারাপ হলে শরীর ব্যথা হতে পারে। মানুষ ভেদে ঘুমের ধরন আলাদা হয়ে থাকে। কেউ উপুড় হয়ে ঘুমান, আবার কেউ পাশ ফিরে ঘুমান। পাশ ফিরে ঘুমানোই ভালো হতে পারে। বিশেষ করে যাদের ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়, যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগ থাকলে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয় এবং রাতে একাধিকবার এই সমস্যা হতে পারে। এ থেকেও ঘুমের সমস্যা এবং ঘুম ভালো না হলে শরীর ব্যথা হতে পারে।

নিম্নমানের বিছানা : যে জায়গায় ঘুমাবেন সেটি ভালো ও আরামদায়ক হওয়া উচিত। বিছানা খারাপ হলে সেটিই হতে পারে শরীর ব্যথার কারণ। বিছানা যদি নিম্নমানের হয় তাহলে সেটি পরিবর্তন করতে হবে। এমন বিছানা রাখতে হবে যা পিঠের ব্যথা প্রশমিত করতে সাহায্য করে। এটা নির্ভর করে আপনার ওজনের ওপর।

অতিরিক্ত ওজন হওয়া : মাত্রাতিরিক্ত ওজন থাকলে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা হওয়া স্বাভাবিক। অতিরিক্ত ওজন থাকলে ঘুমানোর সময় পিঠ ও ঘাড়ে ওজনের চাপ পড়ে। এ থেকে শরীর ব্যথা হয়। এমনকি অনেক সময় শ্বাস-প্রশ্বাস নিতেও সমস্যা হয়। এ ক্ষেত্রে বেশি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শ্বাসকষ্টের রোগ : শ্বাসকষ্ট রোগীদের ঘুমের সময়ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা যায়। এ ক্ষেত্রে ঘুমানোর সময় মানুষের শ্বাস নেয়া কিছুটা কমে এবং এতে অক্সিজেনের অভাব হতে পারে। ফলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কার্যক্ষমতা ঠিক রাখার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায় না। এ কারণে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা হওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন : একটানা অনেক দিন চিয়া সিড খেলে শরীরে ৫ সমস্যা দেখা দিতে পারে

এ ছাড়াও ঘুমের সময় নাক ডাকা, দম বন্ধ হওয়া বা হাঁপানো, সকালে মাথাব্যথা, দিনের বেলায় তন্দ্রাভাব, ঘুম থেকে ওঠার পর মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাবের প্রয়োজন বেশি, হতাশা অনুভব ও অমনোযোগী হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন : চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১১

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১২

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৩

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৬

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৭

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৯

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

২০
X