বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

টাইমস স্কয়ারে অ্যাশেজের কনসার্ট

অ্যাশেজ ব্যান্ড। ছবি : সংগৃহীত
অ্যাশেজ ব্যান্ড। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। নতুন গান ও কনসার্ট নিয়ে বছরজুড়েই ব্যস্ততা থাকে তাদের। বর্তমানে দলটি যুক্তরাষ্ট্রে আছে। সেখানকার বিভিন্ন রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে শো করছে দলটি। এবার প্রথমবারের মতো নিউইয়র্কের টাইমস স্কয়ারে কনসার্ট করেছে ব্যান্ডটি।

অ্যাশেজ বর্তমানে তাদের আন্তর্জাতিক ট্যুর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। এর মধ্যেই টাইমস স্কয়ারের সামনে তারা একটি কনসার্ট করে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘অ্যাশেজ ব্যান্ড বর্তমানে আন্তর্জাতিক সফরে যুক্তরাষ্ট্রে আছে। এখানে প্রবাসীদের ভালোবাসায় আমরা সিক্ত। এর মধ্যে টাইমস স্কয়ারে একটি ক্যামিও কনসার্ট করেছি। যেটি সমন্বয় করেন দেশি মিউজিক ও এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনির ভাই।’

আয়োজনটি নিয়ে জামান মনির বলেন, ‘অ্যাশেজ ব্যান্ডের জনপ্রিয়তা দেশ ও দেশের বাইরে সমানে সমান। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা তাদের গান অসম্ভব ভালোবাসেন। যার কারণেই দলটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

এদিকে ৫ অক্টোবর কুইন্স থিয়েটারে কনসার্ট করেছে দলটি, যা নিয়ে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘ইতিহাস হয়ে থাকল কুইন্স থিয়েটারে। টানা আড়াই ঘণ্টা ১৭টা গান করেছি আমরা।’

২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে নিয়ে আসে প্রথম অ্যালবাম ছারপোকা।

অ্যাশেজ ব্যান্ডের সদস্য: জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ (ড্রামস)।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X